1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 10:50 am
Title :
সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

ডাসারে বিএনপি”র সাথে সংঘর্ষে ছাত্রলীগ নেতা আহত ৩ কেন্দ্রীয় বিএনপির নেতা সহ আটক ৪

Reporter Name
  • Update Time : Saturday, April 8, 2023,
  • 256 Time View

 

মুন্সী ফরহাদ হোসেন

মাদারীপুর প্রতিনিধিঃ–

 

মাদারীপুর জেলার ডাসার উপজেলায় কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচি চলাকালীন সময় ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয়পক্ষের মধ্যে অন্তত ১৫ জন আহত হয়েছে।

 

আজ (৮ এপ্রিল) শনিবার বিকেল ৩,৩০ঘটিকায় উপজেলার কাঁঠালতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দিকে হামলার ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নেতাসহ চার জনকে আটক করেছে ডাসার থানা পুলিশ।

 

আটককৃতরা হলেন কেন্দ্রীয় বিএনপির

নির্বাহী কমিটির উপ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান (খোকন) তালুকদার (৪৫), ডাসার যুবদল নেতা নুরু তালুকদার (৪৩), ডাসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মন্নান সরদার (৫৫) কালকিনি উপজেলা স্বে”ছাবেসক দলের আহ্বায়ক শহিদুল বেপারী (৪০)।

 

বি এন পি ছাত্রদল নেতাদের হামলায় আহত ডাসার উপজেলা ছাত্রলীগ সেচ্ছাসেবক লীগ নেতা সহ ৫ জন।আহতরা হলেন ডাসার উপজেলা

ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শরিফ আশিক (২৫) ও অর্থ সম্পাদক কাজল আহমেদ (২৩), যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল কবির নাফিউ (২৬) ও স্বে”ছাসেবক লীগ নেতা মিল্টন ঢালী (৩৫)।

 

জানা যায় আহতদেরকে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শনিবার সন্ধ্যায় গুরতর আহত ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সরিফ আশিক ও কাজলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

 

ডাসার থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কেন্দ্রীয় বিএনপির ১০ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাদারীপুরের পাঁচটি

উপজেলায় একযোগে অবস্থান কর্মসূচি পালন করেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

আজ বিকেল ৩টায় ডাসার উপজেলায় ডাসার ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে উপজেলার কাঁঠালতলা বাজার এলাকায় প্যান্ডেল করে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

 

অনুষ্ঠান চলাকালীন সময় ডাসার বাজার আওয়ামী লীগের কার্যালয় এর সামনে ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মীদের উপরে আতর্কিত হামলা চালায়।

বি এন পি ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা।

 

এসময় ছাত্রদলের নেতাকর্মীরা পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরেন। খবর পেয়ে ডাসার থানা পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

পরে ঘটনা স্থান থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান খোকন তালুকদার সহ ৪ জনকে আটক করে পুলিশ।

 

বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, ডাসার উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপির কর্মসূচিকে পন্ড করতে এই হামলা চালিয়েছে।

 

ডাসার ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার বলেন, ‘পূর্ব ঘোষিত আমাদের অবস্থান কর্মসূচি

যথা সময় শুরু করি। নেতাকর্মীরা সবাই আালোচনা শুরু করে। তখনই আওয়ামী লীগের নির্দেশে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে আমাদের অনুষ্ঠানে হামলা চালায়।

 

তিনি আরো বলেন আমাদের কেন্দ্রীয় নেতাসহ চার জনকে আটক করেছে ডাসার থানা পুলিশ। আমারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

 

এবিষয়ে কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও মাদারীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মীর মামুন রশিদ বলেন, বিএনপি অন্য জেলা থেকে লোক ভাড়া করে এনে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন।

 

তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও কটুক্তিমূলক বক্তব্য রাখেন। এবং বিএনপির কেন্দ্রীয় নেতার নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগের নেতাকর্মীর উপরে আতর্কিত হামলা চালায়।

 

তিনি আরো বলেন বিএনপি নেতাদের উপর কোন হামলা চালানো হয়নি।তাদের হামলায় আমাদের ছাত্রলীগের তিন জন গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।আমি এঘটনার তীব্র নিন্দাও প্রতিবাদ জানাই।

 

এবিষয়ে ডাসার থানা অফিসার ইনচার্জ কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান বলেন, ‘আমরা বিএনপির এক কেন্দ্রীয় নেতাসহ চার জনকে আটক করেছি।আটককৃত বি এন পি নেতাদের নেতৃত্বে ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা ছাত্রলীগের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে ৩ জন ছাত্রলীগের কর্মীরকে গুরুতর আহত করেছে।আহত ছাত্রলীগের নেতাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একারণেই বিএনপির চারজনকে আটক করা হয়েছে।ও এঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট