1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 9:06 am
Title :
সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

এতিমদের সাথে ইফতার, নোয়াখালী মানবিক ব্লাড ফাউন্ডেশনের

Reporter Name
  • Update Time : Sunday, April 9, 2023,
  • 248 Time View

 

 

ইয়াছিন শরীফ অনিক,

স্টাফ রিপোর্টার: নোয়াখালীর সোনাইমুড়ী মারকাযুল কারিম মাদ্রাসায় এতিম ও হাফেজ শিশুদের জন্য ইফতারের আয়োজন করলো সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক ব্লাড ফাউন্ডেশন নোয়াখালীর সদস্যরা।

 

সংগঠনটি রমজান মাস উপলক্ষে (৮ ই এপ্রিল) রোজ- শনিবার সোনাইমুড়ী মারকাযুল কারিম মাদ্রাসায় অর্ধ শতাধিক এতিম ও হাফেজ ছাত্র এবং স্বেচ্ছাসেবী নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।

 

উক্ত ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মাহবুব ইমন ,স্হায়ী কমিটির সদস্য মোহাঃ এনামুল হক (স্বাধীন খান)সদ্য নির্বাচিত সভাপতি মেহেদী হাসান আরিফ, সাধারণ সম্পাদক জাকির হোসেন রাহাত, কোষাধ্যক্ষ আরিয়ান রবিন, সহ-দফতর সম্পাদক মোঃ মিজানুর রহমান, রক্তদান বিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম রাকিব, সহ প্রচার সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মোঃ মেহেদী হাসান, বিশিষ্ট সমাজসেবক ইসহাক চৌধুরী, মারকাযুল কারিম মাদ্রাসা সোনাইমুড়ী এর পরিচালক হাফেজ আইনুল ইসলাম, হাফেজ জোবায়ের হোসেন, ইসলামী যুব আন্দোলন সোনাইমুড়ী উপজেলার সভাপতি হাফেজ ইসমাঈল হোসেন, কবি নজরুল ইসলাম স্কুলের ইংরেজি শিক্ষক জাহিদুল কবির, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মাসুম সহ আরো অনেকে।

 

“রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত হয় মানবিক অনূভুতি”

এই স্লোগানকে সামনে রেখে ২০১৯ সালের ১৭ই ফেব্রুয়ারি মানবিক ব্লাড ফাউন্ডেশন নোয়াখালী এর পথযাত্রা শুরু হয়। সংগঠনটির পক্ষ থেকে এখন পর্যন্ত নোয়াখালী সহ পুরো দেশ জুড়ে ৫১০০ + রোগীকে বিনামূল্যে রক্ত প্রদান করতে সক্ষম হয়েছে। সংগঠনের অন্যান্য কার্যক্রম সমূহের মধ্যে রয়েছে স্বেচ্ছায় রক্তদান, রক্তদাতাদের উৎসাহিত করার লক্ষ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ পরিক্ষা করা, সুবিধা বঞ্চিত গ্রামের মানুষের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্পেইন করা, বিভিন্ন স্থানে ফ্রী কোরআন মাজিদ বিতরণ করা, অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা, সুবিধা বঞ্চিত শিশুদের মৌলিক চাহিদা নিশ্চিত করা, বিভিন্ন দুর্যোগ ও মহামারীতে ত্রান সামগ্রী বিতরণ করা, বৃক্ষরোপন কর্মসূচি পালন করা, গরীব অসহায় শিক্ষর্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা, ঈদ ও ইফতার সামগ্রী বিতরণ করা, জাতীয় দিবসগুলিতে শ্রদ্বাঞ্জলী নিবেদনকরা, অসহায়রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা, বিভিন্নজন-সচেতনতামূলক প্রোগ্রামের আয়োজন ও অংশগ্রহণ করা, সর্বোপরি বিশুদ্ধ ও নিরাপদ রক্তদান নিশ্চিত করার লক্ষ্যে মাদক বিরোধী বিভিন্ন জন-সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা।

 

ইফতার আয়োজন অনুষ্ঠানের শুরুতে হাফেজরা কোরআন তেলাওয়াত করেন এবং হামদ নাত পরিবেশন করেন। শেষে মোনাজাত করেন হাফেজ আইনুল ইসলাম।

 

সংগঠনটির প্রতিষ্ঠাতা মাহবুব ইমন বলেন, সোনাইমুড়ী টিম লিডার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০২৩ ইং এর সহ দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান কে এতো সুন্দর একটা ইফতার আয়োজন সফলতার সাথে পরিচালনা করার জন্য ধন্যবাদ জানাই। তিনি পবিত্র মাহে রমজান মাসে ইফতার আয়োজনের ধারাবাহিকতা চলমান থাকার আশ্বাস দেন ও উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য শেষ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট