1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 9:06 am
Title :
সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে প্রচন্ড গরমে জনজীবন নাকাল।

Reporter Name
  • Update Time : Tuesday, April 11, 2023,
  • 220 Time View

 

 

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি

 

 

যশোরের অভয়নগর উপজেলায় মানুষ প্রচন্ড গরমে নাকাল হয়ে পড়ছে। প্রকৃতিতে বইছে দাবদাহ। প্রচণ্ড গরমে মানুষের জীবন অতিষ্ঠ। রোজা শুরুর কয়েক দিনের মধ্যেই এমন গরমে দিশাহারা হয়ে উঠেছে অভয়নগরের মানুষ। এই গরমে সবথেকে বেশি কষ্ট হয় শিশু ও বয়স্কদের। গরমের তীব্রতা আরও কয়েক দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে শিশু ও বয়স্কদের সুস্থতায় সঠিক যত্ন নিতে হবে। নিয়ম মেনে খাবার খাওয়াসহ এড়িয়ে চলতে হবে ভাজাপোড়া। আবহাওয়া সূত্রে জানা গেছে, মৃদু থেকে মাঝারি ধরনের দাবদাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া শুষ্ক থাকায় তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ছে। এ তাপমাত্রা আরও কয়েক দিন বাড়তে পারে। আজ মঙ্গলবার ১১ এপ্রিল সকাল থেকেই প্রচন্ড গরমে অভয়নগরের সাধারণ জনগণ নাকাল হয়ে পড়েছে। নওয়াপাড়া বাজারে ভৈরব নদ এর বিভিন্ন ঘাট ঘুরে দেখা যায়, কর্মজীবি শ্রমিকরা ঠিকভাবে কাজ করতে পারছেনা, কিছু সময় কাজ করে ছায়া ও প্রকৃতি বাতাশ খুঁজতে দেখা যায়।

আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, গতকাল সোমবার (১০ এপ্রিল) বেলা ১১টা থেকে আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহের এই অবস্থায় ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টিপাত হলেও নেই ঝড়ের সম্ভাবনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট