1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 10:53 am
Title :
সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটে তীব্র গরমে রোজাদার এবং নিম্ন আয়ের মানুষরা করছে হাঁসফাঁস।

Reporter Name
  • Update Time : Tuesday, April 11, 2023,
  • 234 Time View

 

 

লুৎফর রহমান (রানা) মৌলভীবাজার জেলা প্রতিনিধি।

সিলেটে হঠাৎ করে প্রচন্ড গরম পড়েছে। রোজার শুরুতে বৃষ্টিপাত থাকলেও কিছুটা স্বতিতে ছিলেন রোজাদাররা। কিন্তু গত ৩ দিন ধরে বৃষ্টিপাত কমে যাওয়াতে আবওয়ার তিব্রতা বেড়েছে।

 

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগসহ রাজশাহী, পাবনা, বগুড়া, মৌলভীবাজার,সিলেট, চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টিপাত না থাকায় আরও সপ্তাহ খানেক ধরে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ থাকতে পাওে দেশের অধিকাংশ এলাকায়। এ সময় বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

 

থার্মোমিটারের পারদ ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠলে আবহাওয়াবিদরা তাকে মৃদু তাপপ্রবাহ বলে থাকেন। উষ্ণতা বেড়ে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি তাপপ্রবাহ। আর তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেলে তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়।

 

এপ্রিল মাসের দীর্ঘ মেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে মাসের শেষার্ধে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বর্ষণের ফলে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ ছাড়া তিন থেকে পাঁচ দিন বজ্র ও শিলাবৃষ্টি এবং দু-একদিন তীব্র কালবৈশাখী হাওয়া বয়ে যাওয়ার শঙ্কাও রয়েছে।

এই গরমে খেটে খাওয়া মানুষ এবং রোজায় ভিশন কষ্টে দিন কাটাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট