1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 9:24 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

অভয়নগরে স্ত্রীর পরকীয়া প্রেমিকের হাতে স্বামী আহত।

Reporter Name
  • Update Time : Thursday, April 13, 2023,
  • 437 Time View

 

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি

 

যশোরের অভয়নগর উপজেলার ২নং সুন্দলী ইউনিয়নের রামসরা গ্রামের হতদরিদ্র পরিবারের নিত্যাহরি মন্ডল(৩২), নামের একজনকে কুপিয়ে আহত করেছেন নিজ স্ত্রীর প্রেমিক একই এলাকার যাদপ মন্ডলের ছেলে দীপ মন্ডল(২২)। সরেজমিনে জানা গেছে, গত রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। তথ্য সূত্রে জানা যায়, উপজেলার রামসরা গ্রামের ঠাকুর মন্ডলের ছলে নিত্যাহরি মন্ডল আনুঃ ৮/৯ মাস আসে মনিরামপুর উপজেলার পদ্ধনাথপুর গ্রামে বিয়ে করে বিয়ের পর থেকে স্ত্রীর সাথে কিছুদিন ভালো কাটলেও ২মাস পূর্বে থেকে বনিবনা হচ্ছেনা। নিত্যাহরি মন্ডল একজন মিলশ্রমিক তিনি নওয়াপাড়া আকিজ মিলে কাজ করে। যে কারণে স্বামীর অগচরে বাড়ির পাশের দীপ মন্ডলের সাথে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে স্ত্রী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ঘটনার দিনে গভীর রাতে ভুক্তভোগী নিত্যাহরি স্ত্রীর সাথে দীপ মন্ডলের অন্তরঙ্গ মুহূর্ত দেখে ফেলে যে কারণে রাতে বাকবিতন্ডায় দীপ মন্ডলের হাতে থাকা ছুরি দিয়ে নিত্যাহরি মন্ডলের বাম পাশে ঘাড় বরাবর কোপদিয়ে পালিয়ে যায়। ফলে আহত নিত্যাহরি মন্ডলের বুকের বামপাশে কেটে গিয়ে মারাত্মক যখম হয়। তার চিৎকারে পরিবারের সকলে ঘটনা দেখে স্থানীয় ও পরিবারের সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তথ্য সূত্রে জানা যায় স্থানীয় রাজনৈতিক প্রভাবে মিমাংসার আশ্বাসে ভুক্তভোগী পরিবার ভয়ে থানায় অভিযোগ করতে পারেনি। ঘটনার পরপরই স্ত্রীকে তার মা বাবা নিত্যাহরি মন্ডলের বাড়ি থেকে নিয়ে গেছে। এবিষয়ে জানার জন্য দীপ মন্ডলের বাড়ি গেলে তাকে পাওয়া যায়নি, তার পিতা যাদপ মন্ডল জানান, আমার ছেলে কোন অপরাধ করেনি আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এবিষয়ে ইউপি সদস্য গণেশ চন্দ্র হালদার জানান, বিষয়টি নিয়ে আমরা মিমাংসা করার চেষ্টা করছি মিমাংসা না হলে আইনের আস্রয় নিতে পরিবারটিকে আমি সহযোগিতা করবো। এব্যাপারে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান বলেন এবিষয়ে কোন অভিযোগ আসেনি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট