1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 10:53 am
Title :
সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে স্বাস্থ্য সেবা ব্যহত

Reporter Name
  • Update Time : Thursday, April 13, 2023,
  • 337 Time View

 

 

নওগাঁ জেলাঃএস এ উজ্জ্বল,

নওগাঁর মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে ব্যহত হচ্ছে চিকিৎসা সেবা। বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় চিকিৎসা পাচ্ছেন না রোগীরা। ২০০৫ সালে ৩১ শয্যা থেকে স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও দীর্ঘ দিনেও প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও কর্মচারী নিয়োগ দেওয়া হয়নি। অনুমোদিত জনবল কাঠামোর প্রায় অর্ধেক জনবল দিয়ে বছরের পর বছর চলছে এ স্বাস্থ্য কমপ্লেক্সটি। খোঁজ নিয়ে জানা গেছে এ স্বাস্থ্য কমপ্লেক্সটিতে বিশেষজ্ঞ চিকিৎসক পদ রয়েছে ১০টি, কর্মরত রয়েছেন মাত্র ৩ জন, মেডিকেল অফিসারের পদ রয়েছে ১০টি। এ ১০টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৫ জন। ৩য় ও ৪র্থ শ্রেণির ৫৫ জন কর্মচারীর পদের বিপরীতে রয়েছেন ৪২ জন। এ স্বাস্থ্য কমপ্লেক্সে ০৫ জন পরিচ্ছন্ন কর্মীর পদ থাকলেও আছেন মাত্র ১ জন। এ কারণে এ স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ বেশির ভাগ সময়ই নোংরা ও অপরিচ্ছন্ন থাকছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: খুরশিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জনবল সংকটের কথা স্বীকার করে জানান, সীমিত জনবল দিয়েই রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা চলছে। শূন্য পদগুলো পূরণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও কোন কাজ হয়নি বলেও তিনি জানান।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট