1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 25, 2026, 5:04 am
Title :
রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ.

ইসলামপুরের আওয়ামী লীগের নেতা হাচান আলী কারাগারে 

Reporter Name
  • Update Time : Thursday, April 13, 2023,
  • 281 Time View

 

 

ঈদগাঁও প্রতিনিধি

 

কক্সবাজারের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, ঈদগাঁও থানার ওসির নাম ভাঙিয়ে প্রতারণার মাধ্যমে ৩ লাখ ৪২ হাজার টাকা হাতিয়ে নেওয়া সেই আ,লীগ নেতা হাসান আলীকে কারাগারে প্রেরণ করেছে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। ১৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। অভিযুক্ত হাসান আলী ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ধর্মের ছড়া এলাকার মৃত আলী হোসেনের ছেলে এবং সদ্য বিলুপ্ত হওয়া ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য। কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী ছৈয়দ আলম বলেন, থানায় এজাহার রেকর্ড হওয়ার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিল হাসান আলী। ইতিপূর্বে সে উচ্চ আদালত থেকে অস্থায়ী জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় যথারীতি নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। উল্লেখ্য, কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের একটি বিরোধীয় চিংড়ি ঘের নিয়ে সৃষ্ট ঘটনা পুলিশের মাধ্যমে দখল করে দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন দফায় বাদী থেকে ৩ লাখ ৪২ হাজার টাকা গ্রহণ করে হাসান আলী।এর আগে বাদীকে আশ্বাসস্থ করে বলে চিংড়ি ঘের দখল করতে হলে এসপি,এএসপি, ওসির জন্য টাকা লাগবে। সহজ সরল বাদী ছৈয়দ আলম বিভিন্ন সময়ে হাসান আলীকে ৩ লাখ ৪২ হাজার প্রদান করেন। পরে বাদী জানতে পারে পুলিশের নাম ভাঙিয়ে প্রতারণার মাধ্যমে টাকা গুলো হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় জড়িত হাসান আলীকে আসামী করে গত ২৮ ফেব্রুয়ারী ঈদগাঁও থানায় একটি মামলা দায়ের করেন, যার নং জিআর ০৯/২১। ছৈয়দ আলম ইসলামপুর ইউনিয়নের সাবেক মেম্বার। এই ঘটনায় জড়িত হাসান আলী, ক্ষমতার পালা বদলে বিএনপির রাজনীতি থেকে রাতারাতি মোটা অংকের টাকার বিনিময়ে আওয়ামী লীগের সদস্য পদ লাভ করে দলের নাম ভাঙিয়ে প্রতারণার মাধ্যমে অঢেল সম্পদের মালিক বনে গেছে। বিএনপি সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে চোরাই পথে সার পাচার করতে গিয়ে ধরা পড়ে পুলিশের হাতে। ঐ সময় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলা দায়ের করে পুলিশ, যার নং ০৬, তাং ০৬/০২/২০০৭, জিআর-৩৭।

এছাড়াও প্রান্তীক জনপদের সহজ সরল দরিদ্র মানুষকে বিভিন্ন সময়ে ব্রেনওয়াশ করে মুজিব বর্ষের ঘর উপহার এনে দেওয়ার কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তার প্রতারণা ফাঁদ থেকে রেহাই পাচ্ছে না সমাজের হতদরিদ্র পরিবারের মানুষজনও। এদিকে তার জামিন না মঞ্জুর হওয়ার সংবাদ এলাকায় চাউর হলে স্বস্তির নিশ্বাস পেলে ভুক্তভোগীরা। তারা প্রতারক হাসান আলীর শাস্তি দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট