1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 2:49 pm
Title :
গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট গঠনে মতবিনিময় সভা সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পঞ্চগড়ের বোদায় ঈদ-উল ফিতর উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ

Reporter Name
  • Update Time : Tuesday, April 25, 2023,
  • 322 Time View

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

 

পঞ্চগড়ের বোদায় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বোদা ফুটবল একাডেমির আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) বিকেলে বোদা পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে প্রীতি ম্যাচটির উদ্বোধন করেন বোদা পৌরসভার মেয়র মো. আজাহার আলী।

 

বোদা ফুটবল একাডেমির সভাপতি মোবারক ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বোদা ফুটবল একাডেমির প্রধান উপদেষ্টা অধ্যাপক ফারুক আলম টবি। এসময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড ওয়াহিদুজ্জামান সুজা, বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, বোদা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন, সাকোয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এন এ রবিউল হাসান লিটন, বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক মো. জামিউল হক, বোদা ফুটবল একাডেমির সহসভাপতি নবাব সলিমুল্লাহ মুকুল, বোদা ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ, সাকোয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও বোদা ফুটবল একাডেমির কোচ ডি এম জফির হোসেন, প্রাক্তন ফুটবল খেলোয়াড় ও ক্রীড়া অনুরাগী শামসুজ্জামান কামাল, সাবেক পৌর কাউন্সিলর রশিদুল ইসলাম, বোদা ফুটবল একাডেমির সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম মামুন প্রমুখ।

 

বোদা ফুটবল একাডেমি, পঞ্চগড় বনাম উপজেলা ক্রীড়া সংস্থা বীরগঞ্জ, দিনাজপুর এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনার ম্যাচটিতে দু’দলই গোল করতে ব্যার্থ হয়। গোল শূন্য ম্যাচটি বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন। ঈদের আনন্দের সাথে ক্রীড়া প্রেমিকদের প্রীতি ফুটবল ম্যাচটি বার্তি আনন্দ যোগ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট