1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 2:29 pm
Title :
সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট গঠনে মতবিনিময় সভা সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম।

মাগুরা জেলা বিএনপির ২৪ জন নেতা কর্মী জেল হাজতে

Reporter Name
  • Update Time : Thursday, April 27, 2023,
  • 475 Time View

 

 

মাগুরা জেলা বিএনপির ২৪ নেতা কর্মীকে জেল হাজতে পাঠিয়েছে মাগুরা জেলা ও দায়রা জজ আদালত। বৃহস্পতিবার দুপুরে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে বিএনপি ও অংগ সংগঠনের ৩০ জন নেতা কর্মী আত্মসমার্পন করলে বিঞ্জ জেলা ও দায়রা জজ অমিত কুমার রায় ৬ জনের জামিন মঞ্জুর করে বাকী ২৪ জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, গত ২২ মার্চ মাগুরা শহরতলীর পারলা প্রাথমিক বিদ্যালয় এলাকার ঘটনা উল্লেখ করে পুলিশ বিএনপি ও অংগ সংগঠনের ৩৬ জনকে আসামী করে বিস্ফোরক আইনে গত ২৩ ফেব্রুয়ারী মাগুরা সদর থানায় পুলিশ বাদী হয়ে মামলা নং ৬৭/২০২৩ দায়ের করে। আসামীরা গত ১ মার্চ ২৩ উচ্চ আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করলে আদালত ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন। আদালতের নির্দেশে আসামীরা গত ১১ মার্চ মাগুরা জেলা জজ আদালতে হাজির হলে আদালত ২৭ এপ্রিল জামিন শুনানীর জন্য দিন ধার্য করেন। সে মোতাবেক আসামীরা বৃহস্পতিবার ২৭ এপ্রিল মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে আত্ম সমার্পন করলে বিজ্ঞ আদালত ৬ জনের জামিন মঞ্জুর করে মাগুরা পৌর বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন, যুবদল নেতা ফরিদ খান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন রানাসহ ৬ জনের জামিন মঞ্জুর করে জেলা বিএনপি নেতা সৈয়দ রফিকুল ইসলাম তুষার, যুবদল নেতা মিজানুর রহমান সহ বাকী ২৪ জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলায় আসামী পক্ষে এড, নিতাই রায় চৌধুরী, শাহেদ হাসান টগর, রোকনুজ্জামান খানসহ প্রায় ২০ জন আইনজীবী জামিন শুনানীতে অংশ নেন এবং জামিনের আবেদন করেন। সরকার পক্ষে পিপি এস্কেন্দার আজম বাবলু জামিনের বিরোধীতা করেন। বিজ্ঞ বিচারক শুনানী শেষে উল্লেখিত নির্দেশ দেন। এ ঘটনায় মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবীব কিশোর, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক মফিজুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান তিতাশ তীব্র নিন্দা জ্ঞাপন করে এ ধরনের সকল গায়েবী মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মিথ্যা ভিত্তিহীন সকল মামলার আটক নেতা কর্মীদের মুক্তি দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট