1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 10:08 am
Title :
সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান: কালিহাতীতে এলেঙ্গা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২৫ হাজার টাকা নগরের পূবাইলে নিজস্ব ভবন পাচ্ছে থানা; জিএমপি কমিশনারের উদ্বোধন, সেবায় আসছে নতুন গতি ফজলুল হক মিলনকে পূর্ণ মন্ত্রী হিসাবে দেখতে চায় – গাজীপুরবাসী  মাধবপুরে মন্টু সরকার-সহ ৩ জনের নামে আদালতের সমন জারি  আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে” —জিএমপি কমিশনার 

বাগেরহাটে ভাতিজার হাতে প্রাণ গেল চাচার।

Reporter Name
  • Update Time : Saturday, April 29, 2023,
  • 298 Time View

 

 

স্টাফ রিপোর্টার

 

বাগেরহাটের চিতলমারীতে ভাতিজার লাঠির আঘাতে ইউনুস শেখ (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় চিতলমারী উপজেলার আড়ুয়াবর্নি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, গাছের ঢাল ভাঙা নিয়ে কথা কাটাকাটির জেরে ইউনুস শেখের মাথায় বাঁশ দিয়ে আঘাত করেন ভাতিজা হোসাইন শেখ (২৫)। পরে তাকে রক্তাক্ত ও গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভাতিজা হোসাইন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত ইউনুস শেখ আড়ুয়াবর্নি চরপাড়া গ্রামের মৃত সেকেল উদ্দিন শেখের ছেলে।

গ্রেপ্তার হোসাইন শেখ নিহতের ভাই ইব্রাহিম শেখের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার (২৮ এপ্রিল) সকালে ইউনুস শেখ ধানের বোঝা মাথায় নিয়ে বাড়িতে যাওয়ার সময় তার ভাই ইব্রাহিম শেখের একটি আমড়া গাছের ডাল ভেঙে যায়। বিষয়টি নিয়ে ইব্রাহিম শেখের স্ত্রী বেবি খাতুনের সঙ্গে ইউনুস শেখের বাকবিতণ্ডা হয়।

বিষয়টি জানতে পেরে ভাতিজা হোসাইন শেখ চাচা ইউনুস শেখের ওপর চড়াও হন। সন্ধ্যার দিকে ইউনুস শেখ তার বাড়ির গোয়ালে গরু ওঠাতে গেলে হোসাইন বাঁশ দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে ইউনুস শেখ গুরুতর আহত হন এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আবু ইছানুর আহত ইউনুস শেখকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, অভিযুক্ত হোসাইন শেখকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট