1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন কাপাসিয়া উপজেলা আ’লীগ

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ২৭৫ বার পড়া হয়েছে

 

 

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

 

পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি এমপি, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান। এছাড়া ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা আওয়ামী লীগ ও তাঁর সহযোগি সংগঠনের এর নেতৃবৃন্দ। উপজেলার রায়েদসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘরে সর্বস্তরের মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন তাঁরা।

 

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি ঈদের দ্বিতীয় দিন সরকারি ডাকবাংলো ও দরদরিয়া নিজ বাড়িতে সাধারণ মানুষের সাথে ও দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

 

আওয়ামীলীগ জেলা সহ সভাপতি ও কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান উপজেলার গিয়াসপুর, বারিষাব, টোক, আমরাইদসহ বিভিন্ন স্থানে সর্বস্তরের জনগণের পাশাপাশি প্রবীণ আওয়ামীলীগ নেতাদের সাথেও ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।

 

উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সেলিম, সহ সভাপতি আব্দুল মজিদ দর্জী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমান উল্লাহ শেখ ইমু, টোক ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি ও চেয়ারম্যান এম এ জলিল, বারিষাব ইউপি চেয়ারম্যান আতাউজ্জামান বাবলু, কড়িহাতা ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম মোড়ল, চাঁদপুর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, মজিবুর রহমান, মনির হোসেন, উপজেলা স্কাউট সম্পাদক শাহ জামান মাছুম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম খান, আতিকুর রহমান রিংকু, আব্দুল হক, জাকির হোসেন বেপারী, আব্দুর রউফ দর্জী, ছাত্রলীগ উপজেলা সভাপতি মাহমুদুল হাসান মামুন, সাধারণ সম্পাদক আমীর হামজা প্রমূখ দলীয় নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট