1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 5:56 pm
Title :
গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট গঠনে মতবিনিময় সভা সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মে-দিবসে সুজনের র্টি-সার্ট বিতরণ!

Reporter Name
  • Update Time : Monday, May 1, 2023,
  • 261 Time View

 

 

তানোর (রাজশাহী) প্রতিনিধি: জাকির হোসেন- টুটুল।

 

রাজশাহীর তানোর উপজেলা সদরে স্থানিয় কৃষক শ্রমিক মেহনতী মানুষসহ ব্যবসায়ি, ছাত্র, যুবক সর্বশ্রেণী পেষার মানুষের মাঝে র্টি-সাট/ গেঞ্জি বিতরন করেন, তানোর উপজেলা আওয়ামী লীগে নবাগত আওয়ামী নেতা, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আবুল বাশার সুজন!

 

জানা গেছে আজ পহেলা মে” (সোমবার) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে, স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে, আলহাজ্ব আবুল বাশার সুজন স্থানিয় কৃষক শ্রমিক মেহনতী মানুষসহ ব্যবসায়ি, ছাত্র, যুবক সর্বশ্রেণী পেষার মানুষের মাঝে র্টি-সাট/ গেঞ্জি বিতরন করেন।

 

এসময় তাঁর সাথে চিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মাইনুল ইসলাম স্বপন, কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবুবাক্কার, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমির হোসেন আমিন প্রমুখ।

 

আওয়ামী লীগ নেতা আবুল বাশার সুজন মে দিবসের সৃতিচারণ করে বেলেন: ১৮৮৬ সালে ১ মে আমেরিকায় প্রথম পালত হয়েছিল মে দিবস (May Day)। সেদিন দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে পথে নেমেছিল শ্রমিকরা। জমায়েত করে অতিরিক্ত শ্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল তাঁরা। শ্রমিকদের জমায়েত ভাঙতে এলোপাথাড়ি বোমা, গুলি ছোড়েন পুলিশ। নিহত হয়েছিলেন বহু শ্রমিক। সেই সমস্ত শ্রমিকদের আত্মত্যাগ স্মরণে রেখেই ১ মে দিনটি আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালিত হয়।

 

এই ঘটনার তিন বছর পর ১৮৮৯ সালে ফরাসি বিপ্লবের ১০০ বছর পূর্তিতে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিকের প্রথম কংগ্রেস গঠিত হয়। সেখানেই ১৮৯০ সাল থেকে শিকাগো শ্রমিক আন্দোলনের দিনটিকে বার্ষিক দিবস হিসাবে পালনের প্রস্তাব দেওয়া হয়। যদিও ভারতে এই দিনটি পালিত হচ্ছে ১৯২৩ সাল থেকে। ভারত সহ মোট ৮০ টি দেশে পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস (May Day)। বিশ্বের রাজনৈতিক ইতিহাসে মে দিবসের অসীম গুরুত্ব রয়েছে।

 

উনিশ শতাব্দীর আগে কারখানার শ্রমিকদের দৈনিক ১০ থেকে ১২ ঘণ্টা করে কাজ করানোর চল ছিল। কিন্তু সেই তুলনায় তাঁদের বেতন ছিল যত সামান্য। যা তাঁদের জীবন ধারণের জন্যে যথাযথ ছিল না। দীর্ঘদিন ধরে এই অতিরিক্ত শ্রমের বিনিময়ে অল্প পারিশ্রমিকে খাটিয়ে নেওয়া মালিক শ্রেণীর এই ভাবধারা ভেঙে চূড়ে দিতে সক্ষম হয়েছিল মে দিবস (May Day)। আমেরিকা থেকে ধীরে ধীরে চিন, রাশিয়া, বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন দেশে মে দিবসের তাৎপর্য ছড়িয়ে পড়ে। বিশ্বব্যাপী প্রতিষ্ঠা পায় শ্রমিকদের ৮ ঘণ্টা কাজ করার দাবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট