1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 6:01 pm
Title :
গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট গঠনে মতবিনিময় সভা সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মুরাদনগরে পুলিশের তাড়া খেয়ে সিএনজি নিয়ন্ত্রণ হারিয় খাদে,নিহত-১

Reporter Name
  • Update Time : Wednesday, May 3, 2023,
  • 270 Time View

 

সাখাওয়াত হোসেন তুহিন

মুরাদনগর কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগরে ট্রাফিক পরিদর্শকের তারা খেয়ে সিএনজি খাদে পড়ে মহিউদ্দিন নামে এক যাত্রী নিহত হয়েছে। বুধবার দুপুরে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে বিক্ষুব্ধ জনতা দেবিদ্বার জোনের ট্রাফিক পরিদর্শক তারিকুল ইসলামকে ধাওয়া করলে সে দ্রুত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। নিহত মহিউদ্দিন (৩২) পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের আলমাস মিয়ার ছেলে।

 

স্থানীয়রা জানায় বুধবার দুপুরে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের কোম্পানীগঞ্জ বাস টার্মিনালের উত্তর পাশে বসে বিভিন্ন যানবাহনের তল্লাশি পরিচালনা করছিল দেবিদ্বার জুনের ট্রাফিক পরিদর্শক তারিকুল ইসলাম। এ সময় যাত্রীবাহী একটি সিএনজিকে সিগনাল দিলে সে গতিরোধ না করে চলে যায়। এতে ক্ষুব্ধ ওই টিআই মোটরসাইকেল যোগে সিএনজিটিকে পেছন থেকে ধাওয়া করে। এ সময় দ্রুতগতিতে পালাতে গিয়ে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী মহিউদ্দিন নিহত হন। এ ঘটনায় ওই ট্রাফিক পরিদর্শকের বিরুদ্ধে এলাকায় চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে ওই ট্রাফিক পরিদর্শক বলেন, আমি কোন সিএনজিকে ধাওয়া করিনি, অথবা আমাকেও কেউ ধাওয়া করেনি, আমি নিয়ম অনুযায়ী সেখানে বিভিন্ন প্রকার যানবাহনের কাগজপত্র তল্লাশি করছিলাম। কিন্তু সড়ক দুর্ঘটনা অথবা নিহতের ঘটনা সম্পর্কে আমি অবগত নই। হাইওয়ে পুলিশ মিরপুর ফাঁড়ির পরিদর্শক আলমগীর হোসেন বলেন, একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে একজন যাত্রী নিহত হয়েছে। আমরা দুর্ঘটনাকবলিত সিএনজিটি উদ্ধার করে ঘটনার সম্পর্কে তদন্ত করছি। তিনি বলেন এলাকার লোকজন ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছেন। বাস্তব বিষয়টা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট