1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 29, 2026, 10:56 am
Title :
গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক লালমনিরহাটে সংখ্যালঘু পরিবারের জমি দখলের অভিযোগ, ইউএনওসহ স্থানীয়দের বিরুদ্ধে সংবাদ সম্মেলন সালথা উপজেলা আ:লীগের সাধারণ সম্পাদক ফকির মিয়ার পদত্যাগ রূপসা উপজেলার তালতলা গ্রামের ঐতিহ্যবাহী মহানাম যজ্ঞ অনুষ্ঠান বন্ধে সাবেক ইউপি সদস্য বিনয় এবং তার ভাই কমল এর ষড়যন্ত্র অব্যাহত। স্বামীর অনাগ্রহ, টাকার সংকট—মৃত্যুর সঙ্গে লড়ছে আঁখি কর্ম দক্ষতা ও সততার স্বীকৃতি—গাজীপুর সিটিতে পদোন্নতি পেয়ে  অতিরিক্ত প্রধান প্রকৌশলী – ইঞ্জিনিয়ার –  সুদীপ বসাক টাঙ্গাইলে কালিহাতিতে একই পরিবারের নারী শিশুসহ পাঁচজন নিহত বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, টাঙ্গাইলের আয়োজনে মুক্তিযুদ্ধের কবিতা পাঠ ও আলোচনা সভা গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

অভয়নগরে বীর মুক্তিযোদ্ধা সৈনিক মতিয়ার রহমান আর নেই, রাষ্টিয় মর্যাদায় দাফন।

Reporter Name
  • Update Time : Thursday, May 4, 2023,
  • 234 Time View

 

 

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি

 

যশোরের অভয়নগরে বীর মুক্তিযোদ্ধা সৈনিক মতিয়ার রহমানের রাষ্টিয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার ভোর ৫টার দিকে প্রেমবাগ ইউনিয়ন পালপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে,বীর মুক্তিযোদ্ধা সৈনিক মতিয়ার রহমান(৭৫) ইন্তেকাল করেছেন।মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পরিবার সূত্রে জানা যায় গত ২৭এপ্রিল বৃহস্পতিবার চেঙ্গুঠিয়ার বাজারের রাস্তায় ইজিবাইকের সঙ্গে তিনি অ্যাক্সিডেন্ট করে। তাৎক্ষণিক উদ্ধার করে তাকে প্রথমে,অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক দেখা দিলে,কর্তব্য ডাক্তার তাকে যশোর রেফার্ড করে।তখন তার পরিবার তাকে নিয়ে যশোর ক্যান্টরনমেন্ট(CMH)হসপিটালে ভর্তি করে, রিপোর্ট বেরোলে জানা যায়,তার বুকের ডান পাশের একটি হাড় ভেঙে গেছে,পরবর্তীতে অবস্থা আরো খারাপ দেখা দিলে ডাক্তারের পরামর্শে,১দিনের লাইফ সাপোর্টে রাখার পরে,হাসপাতালে চিকিৎসারত অবস্থায়,বৃহস্পতিবার (৪মে)ভোর ৫টার দিকে তিনি মৃত্যুবরণ করেন,মরহুমের ১ম জানাজার নামাজ বৃহস্পতিবার জোহরের নামাজ শেষে,চেঙ্গুটিয়া কেন্দ্রীয় ঈদগাহে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা(গার্ড অফ অনার) প্রদানের মাধ্যমে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।এ সময়ে উপস্থিত ছিলেন,উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেড থান্দার কামরিজ্জামান,অভয়নগর থানার ওসি তদন্ত মিলন কুমারের নেতৃত্বে ১দল চৌকশ পুলিশ গার্ড অফ অনার প্রদান করেন।এছাড়াও মরহুমের ২য় জানাজার নামাজ তার গ্রামের বাড়ি প্রেমবাগ ইউনিয়নের পালপাড়া গ্রামের টাটার মাঠে সেনাবাহিনীর পক্ষ থেকে,ক্যাপ্টেন ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে একদল সেনাবাহিনী রাষ্ট্রীয় মর্যাদা(গার্ড অফ অনার) প্রদান করে,পারিবারিক গোরস্থানে দাফন করেন,

সময় উপস্থিত ছিলেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আহম্মদ খাঁন,নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর তানভীর হোসেন তানু, প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মফিজ উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান,বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শামসের আলী খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ মিনারা পারভিন,নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জাকির হোসেন হৃদয়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসহাক হোসেন, শিক্ষক ইলাহি বক্স,বিশিষ্ট ব্যবসায়ী দিরাজ তুল্লা মোল্ল্যা,এছাড়াও উপস্থিত ছিলেন,শিক্ষক মাহবুবুর রহমান, প্রেমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সরদার বাবুল আক্তার,সাধারণ সম্পাদক,শেখ রবিউল ইসলাম মিলন,ইউনিয়ন বিএনপি’র সভাপতি রেজা মোল্ল্যা,দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন,চেঙ্গুটিয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম,মাওলানা শরিফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট