1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 8:24 am
Title :
সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান: কালিহাতীতে এলেঙ্গা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২৫ হাজার টাকা নগরের পূবাইলে নিজস্ব ভবন পাচ্ছে থানা; জিএমপি কমিশনারের উদ্বোধন, সেবায় আসছে নতুন গতি ফজলুল হক মিলনকে পূর্ণ মন্ত্রী হিসাবে দেখতে চায় – গাজীপুরবাসী  মাধবপুরে মন্টু সরকার-সহ ৩ জনের নামে আদালতের সমন জারি  আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে” —জিএমপি কমিশনার 

জমি নিয়ে বিরোধ, আপন ভাইকে মেরে বাড়িছাড়া করার অভিযোগ ভাইদের বিরুদ্ধে।

Reporter Name
  • Update Time : Saturday, May 6, 2023,
  • 380 Time View

 

 

নিজেস্ব প্রতিনিধি: ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের জাজিরা থানাধীন সেনের চর ইউনিয়নের দক্ষিণ কান্দি (৪-নং ওয়ার্ড) গ্রামে। ভুক্তভোগী ভাইয়ের নাম ওবায়দুল মাদবর (৪৪)। সে ওই এলাকার মৃত আব্দুল হাকিম মাদবরের ছোট ছেলে। এবং অভিযুক্ত ব্যাক্তিরা হচ্ছে, ওবায়দুলের আপন ভাই আতাউর মাদবর (৪৭), সাইদ মাদবর (৫০), ও তার ভাই মৃত সিরাজ মাদবরের ছেলে মিলন (৩৮)।

 

এই ঘটনায় গুরুতর আহত হয়েছে ওবায়দুল মাদবরের অন্তঃসত্ত্বা স্ত্রী। তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ঘটনাস্থলে গেলে স্থানীয়রা জানায়, ওবায়দুল কিছু জমি কিনেছেন নিজের নামে। সে জমির দলিল ওবায়দুলের নামে থাকলেও চলমান ভূমি জরিপে তার বাকি ভাইয়েরা নিজেদের সমান অংশ দাবি করে। কিন্তু ওবায়দুল নিজের জমি ভাইদের দিতে অস্বীকার করে। এই নিয়ে বেশ কয়েকবার গ্রামে শালিস বৈঠকে বিচার হয়। সর্বশেষ শুক্রবার (৫-ই মে) সকালে ওবায়দুলের অনুপস্থিতে তার বাড়িঘর ভাঙচুর করে মালামাল জব্দ করে তার ভাইয়েরা। এসময় গরুর গলায় শিকল দিয়ে তালাও মারে তার ভাইয়েরা।

 

এদিকে এই ঘটনায় ওবায়দুল তাৎক্ষণিক ভাবে থানায় গিয়ে মৌখিক অভিযোগ করলে জাজিরা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের উপস্থিতিতে ওবায়দুলের আটক করা মালামাল ফিরত দেয়। পুলিশ চলে গেলে পুনরায় সেই মালামাল আটক করে রাখে তার ভাই সাইদ ও আতাউর। তারা বলেন চেয়ারম্যান এই মালামাল আটক করতে বলেছে। তবে চেয়ারম্যান জালাল জমদ্দার মুঠোফোনে জানান, তিনি ঘটনা সম্পর্কে কিছুই জানেন না।

 

এই ঘটনায় মামলা করবেন বলে জানান ভুক্তভোগী ওবায়দুল মাদবর। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট