1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

কাপাসিয়া ইউপি সদস্যের উদ্যোগে কৃষকের ধান কেটেছে যুবকেরা

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ৬ মে, ২০২৩
  • ২৩৬ বার পড়া হয়েছে

 

 

মোঃ হেলাল উদ্দিন

 

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

 

প্রাত্যান্ত অঞ্চল কাপাসিয়ার সন্মানিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য মোফাজ্জল হোসেন এর উদ্যোগে ওই এলাকার বরকান্দা গ্রামের একাধিক কৃষকের ধান কেটেছে যুবকেরা।

 

শনিবার সকাল থেকে এমন ব্যাতিক্রমী উদ্যোগ নিতে দেখা গেছে ওই ইউপি সদস্যকে।

 

বরকান্দা গ্রামের রমিজ উদ্দিনের ছেলে কাশেম ও একই গ্রামের ছাদত আলীর ছেলে শুক্কর আলীর এক বিঘা জমির ধান কেটেছে তাঁরা।

 

ইউপি সদস্য মোফাজ্জল হোসেন জানান, উপজেলার সনমানিয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের সকল যুব সমাজকে নিয়ে বরকান্দা গ্রামের অসহায় কৃষকদের ধান কেটে দিলাম। তিনি বলেন, সব সময় অসহায় দারিদ্র্য কৃষকের পাশে দাড়াইতে হবে। কৃষক শুক্কর বলেন, এক হাজার টাকার কমে কামলা পাওয়া যায়না। মেম্বার ধান কাইটা দিছে,আমার ও আমার পরিবারের বিরাট উপকার হইছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট