1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 8:53 pm
Title :
গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট গঠনে মতবিনিময় সভা সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্কুলশিশু অপহরণকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার ।

Reporter Name
  • Update Time : Saturday, May 6, 2023,
  • 259 Time View

 

স্টাফ রিপোর্টার- মোঃ সোহেল রানা স্কুলশিশু অপহরণকারী চক্রের এক নারীসহ ৩ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগ।

 

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মিল্টন মাসুদ, মোঃ শাহীনুর রহমান ও সুফিয়া বেগম। এ চক্রটি ৬/৭ বছর ধরে স্কুলশিশুদের অপহরণ করে আসছিল। তারা এখন পর্যন্ত ৫০০-৬০০ শিশুর পিতা-মাতার কাছ থেকে কৌশলে অর্থ আদায় করে আসছিল।

 

আজ শনিবার ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম জানান, শুক্রবার গাজীপুরের সালনা এলাকায় অভিযান চালিয়ে এ সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

 

তিনি আরো জানান, এসময় তাদের নিকট থেকে অপহরণে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও ৫টি সিমকার্ড জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ডিএমপি উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

উত্তরা পূর্ব থানা পুলিশ জানান, গত ২৪ মার্চ উত্তরার ৪ নং সেক্টরের হলি ল্যাবের সামনে থেকে শাহিন শেখ নামে ৬ বছরের একটি শিশু হারিয়ে গেলে উত্তরা পূর্ব থানায় এ সংক্রান্তে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তীতে এ জিডির সূত্র ধরে খোঁজ মেলে এ অপহরণ চক্রের।

 

সূত্র আরো জানান, গ্রেফতারকৃতরা অপহরণকারী দলের সদস্য। আটককৃতদের মধ্যে মোঃ মিল্টন মাসুদের নামে ৫টি এবং মোঃ শাহীনুর রহমানের নামে ৩টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট