1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 8:59 pm
Title :
গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট গঠনে মতবিনিময় সভা সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সোনারগাঁয়ে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপনের দাবি, অপহৃত উদ্ধার ও দুই অপহরণকারী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Saturday, May 6, 2023,
  • 277 Time View

 

শাহারুখ আহমেদ (স্টাফ রিপোর্টার):
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০লাখ টাকা মুক্তিপনের দাবিতে দুই ভাইকে অপহরণের ঘটনায় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে পানাম নগরীর পাশে লেক সিটি এলাকা থেকে তাদের অপরহরণ করা হয়। পরে রাত তিনটার দিকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের দুই নাম্বার ফটকের সামনে তাদের গ্রেপ্তার করে। এসময় অপহৃত দুই ভাইকে উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- পৌরসভার ইছাপাড়া গ্রামের আবু সাঈদের ছেলে সাজিদ ও খাস নগর দিঘিরপাড় গ্রামের মৃত সাহাবুদ্দিনের ছেলে সুমন কবির। এ ঘটনায় অপহৃত মো. জীবন বাদি হয়ে তিনজনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত ২-৩জনকে আসামী করে গতকাল শনিবার সকালে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার বৈশামোরা গ্রামের মো. আপন মিয়ার ছেলে মো. জীবন (২২) ও তার চাচাতো ভাই আবুল বাশারের ছেলে হৃদয় (১৭) পৌরসভার অর্জন্দী গ্রামের আহসানউল্লাহর বাড়িতে বেড়াতে আসে। আহসানউল্লাহ সম্পর্কে অপহৃত দুই ভাইয়ের বোনের শশুর। তাদের বোনের শশুর ঐতিহাসিক পানাম নগরীর পাশে লেকসিটিতে একটি লিচু বাগানে পাহাড়ার কাজ করেন। বেড়াতে আসার পর গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তারা দুই ভাই আহসানউল্লাহর সাথে দেখা করতে গেলে তাদের বাগানে রেখে আহসানউল্লাহ রাতের খাবার খেতে যায়। এসময় রাত সাড়ে ৯টার দিকে লিচু বাগানে পুলিশ পরিচয়ে প্রবেশ করে পৌরসভার ইছাপাড়া গ্রামের আবু সাঈদের ছেলে সাজিদ ও খাস নগর দিঘিরপাড় গ্রামের মৃত সাহাবুদ্দিনের ছেলে সুমন কবির। লিচু বাগান থেকে বেড়াতে আসা মো. জীবন ও হৃদয়কে চোঁখ বেধে তুলে নিয়ে একটি কক্ষে আটকে রাখে। পরে তাদের মোবাইল থেকে তার বোনের ফোনে ১০লাখ টাকা মুক্তিপন দাবি করে। পরবর্তীতে দরকষাকষি শেষে সর্বশেষ ৫০ হাজার টাকা দিতে রাজি হয় স্বজনরা। এসময় মুক্তিপনের দাবিতে তাদের মারধর করতে থাকে। তাদের চিৎকারের শব্দ মোবাইল ফোনে আত্মীয় স্বজনকে জানিয়েছে। এক পর্যায়ে অপহৃত মো. জিবন ও হৃদয়ের আত্মীয় স্বজরা বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে জানালে তথ্য প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার রাত তিনটার দিকে মুক্তিপনের টাকা নিতে এসে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের দুই নাম্বার ফটকের সামনে তারা গ্রেপ্তার হয়। এসময় অপহৃত দুই ভাইকে উদ্ধার করে পুলিশ।
অপহৃত মো. জীবন মিয়া জানান, গত দুদিন আগে সোনারগাঁয়ে বোনের বাড়িতে বেড়াতে আসেন। লিচুর মৌসুম থাকার কারনে এখানে তারা বেড়াতে আসেন। তাদের বোনের শশুরকে সহযোগিতার করতে লিচু বাগানে গিয়ে অপহরণের শিকার হয়।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ইছাপাড়া গ্রামের আবু সাঈদের ছেলে সাজিদ এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছে। এমন কোন অপকর্ম নেই তাদের এ দলের দ্বারা ঘটেনি। নারী পর্যটকদের উত্ত্যক্ত থেকে শুরু করে মাদক সেবন, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম করে বেড়ায়।
সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, অপহরণের ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই অপহরণকারীকে আদালতে প্রেরণ করা হয়েছে। উদ্ধার হওয়া অপহৃতদের তাদের আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট