1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 9:11 pm
Title :
গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট গঠনে মতবিনিময় সভা সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সোনাইমুড়ীতে পরীক্ষায় নকল সরবরাহের দায়ে একজনের কারাদন্ড, তিন শিক্ষককে অব্যাহতি

Reporter Name
  • Update Time : Monday, May 8, 2023,
  • 228 Time View

 

নুর মোহাম্মদ সবুজ,

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে চলমান এসএসসি পরীক্ষার দুটি কেন্দ্রে নকল সরবরাহের দায়ে একজনকে তিন মাসের কারাদন্ড, নকলসহ এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার ও দায়িত্ব অবহেলায় তিন শিক্ষককে অব্যহতি দেওয়া হয়েছে।

 

রবিবার (৭ মে) সকালে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহিন মিয়া উপজেলার বিভিন্ন পরিক্ষাকেন্দ্র পরিদর্শন কালে আমিশাপাড়া কৃষক উচ্চ বিদ্যালয় ও খলিলুর রহমান ডিগ্রি কলেজ পরিক্ষা কেন্দ্রে অভিযুক্তদের এ সকল দন্ড দেন।

 

এর মধ্যে আমিশাপাড়া কৃষক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নকল সরবরাহ দায়ে উপজেলার পদিপাড়া গ্রামের মমিনুল্লাহর ছেলে কাওসার আলম(২২) নামের এক যুবককে তিন মাসের কারাদন্ড দেওয়া হয়। একই কেন্দ্রের দায়িত্বরত কেশারখিল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল ইসলাম ও আমিশাপাড়া শহীদ মুক্তিযোদ্ধা আর্দশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। অন্যদিকে খলিলুর রহমান ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে নিজ দায়িত্বের অবহেলা করায় আমিশাপাড়া কৃষক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমজাদ হোসেন টিপুকে অব্যাহতি দেওয়া হয়। এসময় ঐ শিক্ষক দায়িত্ব অবহেলা না করার শর্তে মোসলেকা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট