1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 11:03 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

মহাদেবপুরে লিচু খাওয়ানোর লোভ দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা, ৩৫ হাজার টাকা জরিমানা করে মাতব্বরা

Reporter Name
  • Update Time : Friday, May 12, 2023,
  • 625 Time View

 

 

নওগাঁ জেলাঃএস এ উজ্জ্বল

নওগাঁর মহাদেবপুরে লিচু খাওয়ানোর লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে (৮) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বুধবার (১০ মে) রাতে স্থানীয় মাতব্বর হাফিজুর, খোকা ও ইউসুফের নেতৃত্বে আরো কয়েকজন মাত্র ৩৫ হাজার টাকা জরিমানা করে বিষয়টি আপোষ করে দিয়েছেন।

 

শিশু ধর্ষণ চেষ্টার এ ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (৯ মে) দুপুরে উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের কন্দর্পপুর রাঢ়ী পাড়া গ্রামে। ঘটনাটি ধামাচাপা দিতে গ্রাম্য শালিসের মাধ্যমে বিষয়টি মিমাংসা করে দেয়ায় স্থানীয় মাতব্বরদের বিরুদ্ধে ফুসছে গ্রামবাসী। স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুরে চককন্দর্পপুর গ্রামের এজাজুলের ছেলে এক সন্তানের জনক রাজু প্রতিবেশী জনৈক নজরুল ইসলামের শিশুকন্যা (৮) স্থানীয় একটি মাদ্রাসার ১ম শ্রেণিতে পড়ুয়া শিশুকন্যাকে (৮) লিচু খাওনোর লোভ দেখিয়ে তার ভাইয়ের বাড়িতে ডেকে নিয়ে যায়।

 

 

এ সময় তার সাথে থাকা আরেকটি শিশুকে কয়েকটি লিচু দিয়ে পাঠিয়ে দেয় রাজু। পরবর্তীতে শিশুটিকে কৌশলে ঘরের ভিতর নিয়ে গিয়ে পরিধেয় বস্ত্র খুলে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত রাজু পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজনের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেখানে বেশ কয়েকজন গ্রামপুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করেন ইউপি চেয়ারম্যান মো. মাহমুদান নবী রিপন।

 

 

ওইদিন রাতেই স্থানীয় মাতব্বর হাফিজুর, খোকা ও ইউসুফের নেতৃত্বে বিষয়টি নিয়ে আপোষের চেষ্টা চালানো হয়। ওইদিন বিষয়টির মিমাংসা না হওয়ায় বুধবার রাতে আবারো শালিস বসিয়ে মাত্র ৩৫ হাজার টাকা জরিমানা করে বিষয়টি মিমাংসা করতে বাধ্য করা হয় শিশুটির পরিবারকে। এ ব্যাপারে গ্রাম্য মাতব্বর হাফিজুর রহমান বলেন, ৩৫ হাজার টাকা জরিমান করে স্থানীয় ভাবে বিষয়টির মিমাংসা করে দেয়া হয়েছে। শিশুটির বাবা নজরুল ইসলাম বলেন, নামমাত্র জরিমানা করে বিষয়টি আপোষ করতে তাকে বাধ্য করা হয়েছে। তিনি আরো বলেন, এ জরিমানার টাকাও মাতব্বরদের পকেটেই রয়েছে। শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগের সত্যতা স্বীকার করে চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপন বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তিনি সেখানে গ্রামপুলিশ পাঠিয়েছিলেন।

 

 

তবে বিষয়টির আপোষ হয়েছে কিনা তা তিনি জানেন না। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, এ ধরণের কোন অভিযোগ কেউ করেনি। তবে তিনি শিশু ধর্ষণ চেষ্টার ঘটনাটি লোকমুখে শুনেছেন। এ বিষয়ে কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট