1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

সোনারগাঁয়ে স্টিল মিলে লোহার চাপায় শ্রমিকের মৃত্যু

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ মে, ২০২৩
  • ২৮১ বার পড়া হয়েছে

 

শাহারুখ আহমেদ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মুনতাহা স্টিল মিলে লোহার রড শিপমেন্টের জন্য গাড়িতে তোলার সময় চাপা পড়ে মো. শাকিল (২৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বিষয়টি আজ বিকেলে নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ।
এর আগে শনিবার (১৩ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল ঢাকার কেরানীগঞ্জের দ্বীন ইসলামের ছেলে। তিনি উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখি এলাকায় অবস্থিত কারখানাটির ভেতরে কোয়ার্টারে থাকতো শাকিল। কারখানাটির তত্বাবধায়ক (সুপারভাইজার) মো. শাহীন বলেন, কারখানায় তৈরি লোহার রড শিপমেন্টের জন্য দুজন শ্রমিক গাড়িতে তুলছিলেন। অসাবধানতাবশত রড গাড়িতে তোলার সময় শাকিলের গায়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে সে মারা যান। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ বলেন, খবর পেয়ে আমরা কারখানাটিতে পুলিশ পাঠাই। আমরা এ বিষয়ে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট