1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

অভয়নগরে বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক যুবক।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ মে, ২০২৩
  • ২৩২ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগরে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (১৩ মে) এ ঘটনা ঘটেছে। এবিষয়ে অভয়নগর থানায় মামলা হয়েছে। এঘটনায় আব্দুল মজিদ (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত আব্দুল মজিদ উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের বুনোরামনগর গ্রামের মৃত মনির উদ্দিন ওরফে মনো ফকিরের ছেলে। মামলার বাদী প্রতিবন্ধী কিশোরীর মা জানান, ধর্ষণের শিকার ১৫ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী তার পালিত মেয়ে। ঘটনার দিন শনিবার (১৩ মে) সন্ধ্যায় তার মেয়ে বাড়ির সামনে খেলা করছিল। রাত আনুমানিক ৮টার দিকে শরীরে ধুলাবালি মাখা অবস্থায় তার মেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে। এসময় কী কারণে কাঁদছে জানতে চাইলে তার মেয়ে ঘটনার কথা জানায়। তিনি আরো জানান, আমার বাড়ির সামনে বাঁশবাগানে নিয়ে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করা হয়েছে। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে অভয়নগর থানায় মামলা দায়ের করেছেন। এবিষয়ে আটককৃত আব্দুল মজিদ জানান, তিনি নির্দোষ, গ্রামের একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ বিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, শনিবার মধ্যরাত অর্থাৎ রবিবার মামলা দায়েরের পর অভিযুক্ত আব্দুল মজিদকে আটক করা হয়েছে। ডাক্তারী পরীক্ষার জন্য বুদ্ধিপ্রতিবন্ধী ওই কিশোরীকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট