
শফিকুল ইসলাম সোহেল
স্টাফ করেসপন্ডেন্ট
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলার স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহন করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে ১৩ মে শনিবার আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ে ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, আইসিটি কর্মকর্তা লিটন মুন্সি, সমবায় কর্মকর্তা মোঃ রাশেদ আলম, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার এসএম গিয়াস উদ্দিন, একাডেমিক সুপারভাইজার ফরহাদ হোসেন,আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই প্রতিযোগিতা বাস্তবায়ন করে।
স্কুল পর্যায়ে আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয় দ্বিতীয় বারের ন্যায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে,কারিগরি পর্যায়ে আলহাজ্ব আব্দুর রাজ্জাক সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, মাদরাসা পর্যায়ে ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসা, কলেজ পর্যায়ে সরকারি আব্দুর রাজ্জাক কলেজ দ্বিতীয় বারের ন্যায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে।
কলেজ পর্যায়ে সরকারি আব্দুর রাজ্জাক কলেজের প্রভাষক নাছির উদ্দীন কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ রোভার শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।
কলেজ পর্যায়ে সরকারি আব্দুর রাজ্জাক কলেজ, কারিগরি পর্যায়ে আব্দুর রাজ্জাক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, স্কুল পর্যায়ে আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নিবাচিত হয়েছে।
শ্রেষ্ঠ শিক্ষার্থী আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের এইচ এ, মুহতাসীম বিল্লাহ্ দীপন ১০ম,রোল নং ০১। ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার সাদিয়া ইসলাম আলিম ১ম বর্ষ, রোল নং ০১,সরকারি আব্দুর রাজ্জাক কলেজের নুসরাত জাহান তন্নী দ্বাদশ শ্রেণি, রোল নং ৬২১।
আলহাজ্ব আব্দুর রাজ্জাক সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সামিয়া উচ্ছাস চাঁদন ৯ম শ্রেণি শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।
স্কুল পর্যায়ে কনেশ্বর এসসি এডওয়ার্ড ইনস্টিটিউশনের সহকারি শিক্ষক মোঃ হাবিবউল্লাহ শ্রেষ্ঠ শ্রেণি এর শিক্ষক নির্বাচিত হয়েছেন কারিগরি পর্যায়ে কনেশ্বর এসসি এডওয়ার্ড ইনস্টিটিউশনের ট্রেড ইন্সট্রাক্টর শফিকুল ইসলাম শ্রেষ্ঠ শ্রেণি এর শিক্ষক নির্বাচিত হয়েছেন,কলেজ পর্যায়ে সরকারি আব্দুর রাজ্জাক কলেজের সহকারী অধ্যাপক পরিমল কৃঞ্চপাল,মাদ্রাসা পর্যায়ে ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক সামছুদ্দোহা শ্রেষ্ঠ শ্রেণি এর শিক্ষক নির্বাচিত হয়েছেন।
কলেজ পর্যায়ে সরকারি আব্দুর রাজ্জাক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: সাঈদ মোল্লা, স্কুল পর্যায়ে কনেশ্বর এসসি এডওয়ার্ড ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন মাঝি এবং ডামুড্যা হামিদিয়া কামিল মাদরাসা অধ্যক্ষ মোঃ তছলীম উদ্দিন, কারিগরি পর্যায়ে আলহাজ্ব আব্দুর রাজ্জাক সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রকৌশলী ছিদ্দিকুর রহমান শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন।
অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও ডামুড্যা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম সুলতান মাহমুদ জানান, অত্যন্ত সুন্দর ও প্রাণবন্তভাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষকবৃন্দ অংশগ্রহন করেন।
তিনি বলেন, এ ছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহনের কেরাত, হামদ-নাত, রচনা প্রতিযোগিতা, ইংরেজী রচনা, ইংরেজি বক্তব্যসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী ২০ মে শরীয়তপুর জেলা কালেক্টর স্কুলে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।