1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 27, 2026, 10:48 pm
Title :
গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট গঠনে মতবিনিময় সভা সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম চান্দগাঁও থানা এক কিলোমিটার এলাকায় একটি কলোনিতে আগুনে লেগে এক নারীর মৃত্যু হয়েছে

Reporter Name
  • Update Time : Sunday, May 14, 2023,
  • 293 Time View

 

মো: আরিফ চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এক কিলোমিটার এলাকার মেজ মিয়া নামে একটি কলোনিতে আগুনে লেগে এক নারীর মৃত্যু হয়েছে।
আজ রোববার সকাল ১০টার দিকে ‘এক কিলোমিটার’ এলাকার বস্তিতে আগুন লাগে। আগুনে প্রায় ৫০টি ঘর এবং বেশ কয়েকটি দোকান পুড়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস এ তথ্য জানায়।মারা যাওয়া নারীর নাম হাছিনা বেগম (৫৫)। আগুনে কয়েকজন আহত হয়েছেন বলে জানায় পুলিশ।চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, আগুন লাগার পর ওই নারী ঘর থেকে বের হতে পারেননি। পরে তাঁর দগ্ধ লাশ উদ্ধার করা হয়।ফায়ার সার্ভিস জানায়, আগুন নেভানোর কাজ করতে গিয়ে তাদের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। লামার বাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আহত কর্মীর নাম মোহাম্মদ ইব্রাহিম।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, তারা সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
অবশ্য প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগে। আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। তাঁরা পাশের একটি পোশাক কারখানা থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।কালুরঘাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন বেলা সাড়ে ১১টার দিকে বলেন, আগুন নিভে গেছে। এখন ড্যাম্পিংয়ের কাজ চলছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য নিরূপণ করে জানানো হবে।ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (পটিয়া) মুহাম্মদ আবদুল্লাহ বলেন, লামার বাজার ও কালুরঘাট স্টেশন থেকে মোট চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট