1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 8:11 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

পঞ্চগড়ে জামাইয়ের মোটরসাইকেল থেকে পড়ে শাশুড়ীর মৃত্যু 

Reporter Name
  • Update Time : Tuesday, May 16, 2023,
  • 270 Time View

 

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

 

পঞ্চগড়ে জামাইয়ের মোটরসাইকেল থেকে পড়ে মিলি (৪৫) শাশুড়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ মে) রাতে পঞ্চগড়ের ধাক্কামারা ইউনিয়নের ট্রাক টার্মিনাল এলাকায় সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। রাতেই নিহতের মেয়ের জামাই রিপন ইসলাম শাশুড়ির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

 

নিহত মিলি সদর উপজেলার তালমা ফকিরপাড়া এলাকার সমির উদ্দীনের স্ত্রী।

 

রিপন জানান, স্ত্রী ও শাশুড়িকে মোটরসাইকেলে নিয়ে ট্রাক টার্মিনাল এলাকায় যাওয়া পথে চলন্ত মোটরসাইকেলের পেছন থেকে অসাবধানতাবশত পড়ে যান শাশুড়ি (মিলি)।

 

এতে তিনি মাথায় গুরুত্বর আঘাত পেলে দ্রুত উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট