1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 11:03 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

কুমারখালীতে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে আরেক শিক্ষার্থী খুন

Reporter Name
  • Update Time : Saturday, May 20, 2023,
  • 467 Time View

 

স্টাফ রিপোর্টার

শনিবার ( ২০ মে) বিকেলের দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে এক শিক্ষার্থীর ছুরিকাঘাতে মোঃ তানজিল শেখ (২০) নামের আরেক শিক্ষার্থী নিহত হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনও জানাতে পারেনি পুলিশ।

নিহত তানজিল কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের ওয়াসী গ্রামের মোঃ মনিরুল শেখের ওরফে মনের ছেলে ও পান্টি ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, কলেজ ছাত্র তানজিলসহ কয়েকজন বন্ধু কোচিং শেষে বিকেল সোয়া ৪ টার দিকে পান্টি মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে গল্প করছিলেন। এসময় অপর বন্ধু ইমন ওরফে ওবাইদা (২০) এসে তাঁদের সাথে গল্প শুরু করেন। এক পর্যায়ে তানজিলের সাথে ইমনের তর্ক-বিতর্ক হয়। এরই মধ্যে ইমন তাঁর পকেট থেকে ছুরি বের করে তানজিলের বুকে কয়েকটা আঘাত করে। এতে তিনি আহত হয়ে পড়লে অন্যান্য বন্ধু ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ।

আরও জানা গেছে, অনলাইন গেইম অথবা ফেসবুকে ছবি পোষ্ট করা নিয়ে তাঁদের তর্কবিতর্ক চলছিল। ইমন পান্টি বাজার এলাকার চা বিক্রেতা মিলন হোসেনের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী তাঁদের বন্ধু স্বাধীন বলেন, তর্ক-বিতর্ক করার এক পর্যায়ে ইমন পকেট থেকে ছুরি বের করে তানজিলের বুকে আঘাত করে। এতে আহত হয়ে তানজিল মারা গেছে।

এবিষয়ে নিহতের বোন লামিয়া বলেন, তাঁর ভাই কোচিং শেষে পান্টি স্কুল মাঠে পৌছালে ইমন ছুরি মারে। কিন্তু কি কারণে ছুরি মারেছে তা তিনি জানেন না।

এদিকে ঘটনার পরপরই এলাকা ছেড়ে পালিয়েছে ঘাতক ইমন ও তাঁর পরিবারের সদস্যরা।

এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোহসীন হোসাইন জানান, বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত হয়েছে। তবে কি কারণে এমন ঘটনা তা তিনি জানতে পারেননি। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেফতার অভিযান চালাচ্ছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট