1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 28, 2026, 3:52 am
Title :
গাজীপুরে ৩০ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ২,মোটরসাইকেল জব্দ সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড লালমনিরহাটে আলোকিত লালমনিরহাট গঠনে মতবিনিময় সভা সখিপুরে মোবাইল কোর্ট অভিযান: অবৈধ মজুদে ৫১৮০ লিটার জ্বালানি উদ্ধার, দুই প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড রূপসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন।  টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে লামায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : Tuesday, May 23, 2023,
  • 261 Time View

 

বিশেষ প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কতৃক বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গবার (২৩ মে, ২০২৩ ইং) বেলা ১১ টায় লামা উপজেলা পৌর আ. লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে লামা পৌর শহর এর প্রধান প্রধান গলি প্রদক্ষিণ করে লামা উপজেলা পরিষদ প্রাঙ্গণ এসে শেষ হয়।

পরে সেখানে বিক্ষোভ সমাবেশ এ বক্তব্য রাখেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ.লীগের সহ সভাপতি মোঃ মোস্তফা জামাল,সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম,বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও নারীনেত্রী ফাতেমা পারুল, সহ সভাপতি বিজয় আইচ, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, মিন্টু কুমার সেন,সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, পৌর আ. লীগের সভাপতি ও কাউন্সিলর মোঃ রফিক (সভাপতিত্বে) অনুষ্ঠানটি সভায় আরও অংশ নেন দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, মোঃ জাহেদ উদ্দীন (উপজেলা যুবলীগের সভাপতি),কৃষক লীগের সভাপতি আবদুল ওয়াহাব,সম্পাদক কাউসার জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাইকেল আইচ, সম্পাদক আনোয়ার হোসেন সোহেল,পৌর যুবলীগের আহবায়ক রাজিব রক্ষিত, লামা ছাত্রলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম সাদ্দাম, সম্পাদক মেহেদী হাসান রনি,পৌর ছাত্রলীগের সভাপতি সুমন মাহমুদ,মাতামুহরী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দীন ভূঁইয়া নাহিদ, সম্পাদক আরিফুল হক প্রমূখ।

এসময় বক্তরা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় পাকিস্তানের দালাল বিএনপি নেতৃবৃন্দ কর্তৃক হত্যার হুমকির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। বিএনপির হুমকি রাজপথে রাজনৈতিক ভাবেই আওয়ামী লীগ মোকাবেলা করবে। আমরা আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী এই হুমকির দাঁত ভাঙা জবাব দিবো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে তখনি বিএনপি জামাত পাকিস্তানের দালালেরা বিভিন্ন ষড়যন্ত্র করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে জয়যুক্ত করে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। প্রতিবাদ সভায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট