1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 8:16 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

কাপাসিয়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : Wednesday, May 24, 2023,
  • 262 Time View

 

 

মোঃ হেলাল উদ্দিন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশের আয়োজনে উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ (ওসি)এ এইচ এম লুৎফুল কবির মতবিনিময় সভা করেছেন।

 

 

কাপাসিয়া থানার কমপ্লেক্সর সভাকক্ষে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

ওসি এ এইচ এম লুৎফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কাপাসিয়ার আইন শৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ, জুয়া, কিশোর গ্যাং, যানজট নিরসন, গরু চুরি রোধ, মোটরবাইক চুরি, বাল্য বিবাহ, ইভটিজিং, চুরি, ডাকাতি সহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে পরামর্শ গ্রহণ করা হয়।

 

 

এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন থানার ওসি (তদন্ত) আজিজুর রহমান, ওসি (অপারেশন) আনিসুর আশেকীন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি সঞ্জীব কুমার দাস, সহ-সভাপতি সাইফুল ইসলাম শাহীন, সাবেক সভাপতি এফএম কামাল ফকির ,সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, ভোরের কাগজের নুরুল আমিন সিকদার, প্রতিদিনের সংবাদের শফিকুল আলম সবুজ, সমকালের আব্দুল কাইয়ুম, সংবাদের সমীর বণিক, মাইটিভির মজিবুর রহমান, দেশ রুপান্তরের তপন বিশ্বাস, আলোকিত বাংলাদেশের আকরাম হোসেন রিপন, মুক্ত খবর ও ডেল্টা টাইমসের আকরাম হোসাইন হিরন, খোলা কাগজের শরিফ সিকদার, দেশবাংলার কান্টি এডিটর গোলাম সারোয়ার, শীতলক্ষ্যার সাইফুল ইসলাম নান্না, আজকের পত্রিকার আনিসুল ইসলাম, আজকালের খবরের সাইদুল ইসলাম রনি, দেশ বাংলার মাহবুব রহমান, মুক্ত বলাকার মিজানুর রহমান মিলন, প্রভাতের জাহাঙ্গীর আলম, জবাবদিহির মাসুদ রানা সহ কাপাসিয়া থানার পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মতবিনিময় সভায় নবাগত ওসি তার বিগত দিনের কাজের অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি সবাইকে আশ্বস্ত করে সাংবাদিক সহ কাপাসিয়ার সকল শ্রেণিপেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। পর্যায়ক্রমে তিনি সবার সাথে পরামর্শ করে সহযোগিতা নিয়ে আন্তরিকতার সাথে কাজ করবেন বলে উপস্থিত সকলকে আশ্বস্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট