1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 11:26 am
Title :
জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ

পঞ্চগড়ের সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জন নিহত

Reporter Name
  • Update Time : Wednesday, May 31, 2023,
  • 263 Time View

 

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

 

পঞ্চগড়ের দেবীগঞ্জ – বোদা এশিয়ান হাইওয়ের কাঠ ভর্তি মাহেন্দ্রের পিছনে মোটরসাইকেলের ধাক্কায় বাবা-ছেলেসহ তিন আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী।

 

বুধবার (৩১ মে) ভোরে উপজেলার দেবীডুবা ইউনিয়নের তাঁতিপাড়া এলাকার দেবীগঞ্জ – বোদা এশিয়ান হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- বোদা পৌরসভার তিতোপাড়া গ্রামের আলমাস আলীর ছেলে তৌহিদুল ইসলাম (৩৫) একই এলাকার রজব আলীর ছেলে আমীন শেখ (৪৮) এবং মোজাম্মেল হকের ছেলে আলমাস আলী (৫৫)। এ সময় আহত হয়েছেন নিহত আমিন শেখের ভাই সালেকুল ইসলাম (৩৫)। সালেকুর রহমান রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

 

পুলিশ জানায়, বুধবার ভোরে দেবীগঞ্জের লক্ষ্মীরহাট এলাকায় জামাইয়ের বাড়ির এক আত্মীয়ের মৃত্যুর সংবাদ পেয়ে বোদা থেকে প্রতিবেশী দুই ভাইকে সঙ্গে নিয়ে এক মোটরসাইকেল করেই বের হয় বাবা-ছেলে। এক সময় তারা দেবীগঞ্জের তাঁতিপাড়া এলাকায় পৌঁছালে গাছের কাঠ বহনকারী একটি মাহেন্দ্রের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তৌহিদুল ও আমিন শেখ মারা যান। এদিকে আহত অবস্থায় আলমাস আলী ও সালেকুরকে রংপুর মেডিকেলে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলমাস আলী মারা যান।

 

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জামাল হোসেন সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এদিকে আহত অবস্থায় দুজনকে রংপুরে নেয়া হলে সেখানে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

পুলিশ ঘটনাস্থল হতে গাছকাঠ ভর্তি মাহেন্দ্রটি জব্দ করেছে। তবে ঘটনাস্থল থেকে মাহেন্দ্রের চালক পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট