1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 11:11 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

পুলিশি তৎপরতায় ৪৭ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার 

Reporter Name
  • Update Time : Thursday, June 1, 2023,
  • 632 Time View

 

 

শাহারুখ আহমেদ (স্টাফ রিপোর্টার):

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে মেঘনা টোলপ্লাজা এলাকায় মাদক বিরোধী অভিযানে একটি সাদা প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪৭ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ এ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করে সোনারগাঁও থানা পুলিশ। জব্দ করা হয় মাদক বহনকারী প্রাইভেটকার, নগদ টাকা ও ৯টি মোবাইল সেট।

গ্রেফতারকৃতরা হলেন সাঈদ ইসতিয়াক(৩৮) কক্সবাজার জেলার সদর উপজেলার করীম সিকদার পাড়া গ্রামের মোস্তাক আহমেদের ছেলে,

দৌলত আজিম সুমন (৪১) চট্টগ্রামের পাঁচলাইশ থানার হাটহাজারী গ্রামের মোঃ কামরুলের ছেলে,

মিম আক্তার (১৯) সিরাজগঞ্জের জেলার গাজীপুর থানার সিরাজগঞ্জ গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে,

ও প্রাইভেটকার চালক মজিবুল (৩২) কুমিল্লা জেলার লাকসাম থানার কুমারডুগা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁও থানার ওসি মাহবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে মেঘনা টোলপ্লাজা এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। রাত ২ টা ৩৫ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি সাদা প্রাইভেটকারে (ঢাকা মেট্রো গ -৪৯ -৩৩৪১) তল্লাশি চালিয়ে ৪৭ হাজার ৪ শ’ পিস ইয়াবাসহ ১ নারী ও ৩ জন পুরুষ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় তাঁদের কাছ থেকে নগদ টাকা ও ৯ টি মোবাইল সেট উদ্ধার করা হয়। জব্দ করা হয় উদ্ধারকৃত মোবাইল সেট, নগদ টাকা ও মাদক বহনকারী প্রাইভেটকারটি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট