1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 11:26 am
Title :
জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ

বান্দরবান লামার ইয়াংছা খাল পুনঃখনন হয়েছে, সুফল পাবে ১১গ্রামের মানুষ। 

Reporter Name
  • Update Time : Thursday, June 1, 2023,
  • 270 Time View

 

বিশেষ প্রতিনিধিঃ

 

বান্দরবানের লামার ইয়াংছা খাল পুনঃখনন হওয়ায় সুফল পাবে ১১গ্রামের মানুষ। পানি উন্নয়ন বোর্ডের এর ৬৪টি জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় কাজের পুণঃখনন কাজের আওতায় ইয়াংছা খালের দৈর্ঘ্য ৫ (পাঁচ) কিলোমিটার নদী ড্রেসিং কাজ হয়েছে যাহার চুক্তি মূল্য ধরা ১,৩৫.৫৭ লক্ষ টাকা।

 

সরজমিনে জানা যায়, বান্দরবান লামার ৩নং ফাসিয়াখালীর ইয়াংছা খাল পুণঃখনন হওয়ার কারণে ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা খালের উভয় পাড়ের মানুষ বিশেষ করে কাঠাঁল ছড়া ত্রিপুরা পাড়া,পৌয়াং বাড়ি,শামুকছড়া, কাঠাঁল ছড়া,ইয়াংছা বাজার পাড়া,মেম্বার পাড়া,হিমছড়ি, নতুন পাড়া, নতুন হেডম্যান পাড়া,কেছিং পাড়া,অংহ্লারি পাড়ারসহ আরও গুচ্ছ গ্রামগুলোর প্রাকৃতিক বন্যা,খড়া হতে রক্ষা ও কৃষির সেচ সুবিধা ভোগ করবে। এতে বিভিন্ন ধরনের কৃষি জাত পণ্য উৎপাদনে সুবিধা হবে।

 

পার্বত্য অঞ্চলের ভূউপরিস্থ পানি সংরক্ষণের মাধ্যমে ক্ষুদ্রসেচ উন্নয়ন ও সেচ দক্ষতা বৃদ্ধিকরণ পানি উন্নয়ন বোর্ডের এর অর্থায়নে ২০২২-২৩ অর্থ বছরে খালটি পুনঃখনন করা হয় প্রায় দেড় ১ কোটি টাকা ব্যয়ে। বর্ণিত প্রকল্প এর উদ্যোগে খালটি পুনঃখনন করার ফলে বদলে যাবে সেই খালের চিত্র ও স্থানীয় কৃষি ব্যবস্থা। এখন নদীর পানি খননকৃত খাল দিয়ে পানি দ্রুত প্রবাহিত হয়ে মাতামুহুরী নদীতে চলে যায়। সব সময় বৃষ্টির ভয় থাকত। খননকৃত খালের দু পাশের অধিকাংশ কৃষক বোরো আবাদ করতে পারবেন।ফলে বিলসংলগ্ন এলাকার ১১ গ্রামের প্রায় ১২ হাজার মানুষ সুফল পেতে শুরু করেছে।

 

এরই মধ্যে স্থানীয় কৃষকগণ আমন ও বোরো মৌসুমে ভালো ফসল পাবে। এছাড়া সুবিধাভোগীরা পানির প্রবাহ ঠিক রেখে খননকৃত খালে দেশীয় প্রজাতির মাছ মাছের প্রজনন ক্ষমতা বৃদ্বি পাবে।

 

স্থানীয় কৃষক মনজুর আলম,আবু তাদের ও নুরুল আলম বলেন, ইয়াংচা খাল খনন করার ফলে আমরা ভাল করে চাষ করতে পারব। বন্যাতে ফসল নষ্ট হবে না। পাশাপাশি এটি সুবিধা ভোগ করতে আমাদের পরিবেশ বিপর্যয় হয় এমন কাজ হতে বিরত থাকতে হবে।

 

স্থানীয় ইউপি সদস্য মোঃ ইসমাইল বলেন, খাল ড্রেজিং হওয়ার ফলে আমাদের সুবিধা হয়েছে। পাশাপাশি আমাদের কে সচেতনতার সহিত নদীর পাড়ে তামাক চাষ হতে বিরত থাকতে হবে। আরও তাহলে আমাদের নদী -খাল, ঝিরি,প্রাকৃতিক অবয়ব রক্ষা পাবে।

 

ইয়াংছা খালের পার্শ্ববর্তী সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজিম উদ্দীন বলেন, নদীর দুই পাড়ের যাতে পরিবেশ ধ্বংসকারী তামাক চাষ না হয় সেবিষয়ে সবাই নিরুৎসাহিত করতে হবে। তাহলে নদীর গভীরতা রক্ষা করতে সবাইকে অনেক বেশি সচেতন হতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট