1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 11:25 am
Title :
জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ

লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান কর্তৃক সাংবাদিককে হত্যার চেষ্টা

Reporter Name
  • Update Time : Thursday, June 1, 2023,
  • 731 Time View

 

ডেক্স রিপোর্টঃ

 

নড়াইলের লোহাগাড়া উপজেলা পরিষদের সামনে দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ বোরহানউদ্দিনসহ তার সন্ত্রাসি বাহিনী দৈনিক আই বার্তা পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি সাংবাদিক আজিজুরকে হত্যার চেষ্টার অভিযোগ।

 

বৃহস্পতিবার ১জুন লোহাগাড়া উপজেলার সামনে দুপুরে পূর্বে সংবাদ প্রকাশের জেরে পূর্ব সত্রুতায় ৮ নং দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ বোরহানউদ্দিন নিজে ও তার সন্ত্রাসি বাহিনীর হকিস্টিক দিয়ে সাংবাদিক আজিজুরকে হত্যা চেষ্টা চালায় বলে সাংবাদিক আজিজুর জানায়।

 

এসময় চেয়ারম্যান বোরহানের নির্দেশে লোহার রড দিয়ে ১৫ থেকে ২০ জন মিলে হকিস্টিক ও লোহার রড দিয়ে সাংবাদিক আজিজুর বিশ্বাসকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।

 

উপস্থিত সাংবাদিক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছে।

 

সাংবাদিক আজিজুর বিশ্বাস

মারাত্বক জখম অবস্থায়

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে।

 

এ ব্যাপারে সৈয়দ বোরহানউদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, আজিজুর আমার সাথে বাজে ব্যবহার করেছে তাই আমার লোকজন তাকে মেরেছে।

 

এদিকে সাংবাদিক আজিজুর বিশ্বাসের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর সকল কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা উপজেলার নেতৃবৃন্দ।

 

শীঘ্রই অপরাধীদের গ্রেফতার সহ দৃষ্টান্তমুলক বিচার দাবী করেন নেতৃবৃন্দ।

অন্যথায় নড়াইল জেলায় সাংবাদিকদের রাজপথে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়।

 

এ ব্যাপারে লোহাগড়া সাংবাদিক সমাজ বলেন, আইনের উর্ধ্বে কেউই না, সঠিক তদন্ত করে অপরাধী যেই হোক না কেন। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক।

 

এ বিষয় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন , এ ঘটনাটি আমি শুনেছি এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট