1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 11:25 am
Title :
জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ

ভার্ড বাংলাদেশের উদ্যােগে-ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Saturday, June 3, 2023,
  • 222 Time View

 

স্টাফ রিপোর্টারঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী সংসংস্থা ভার্ড বাংলাদেশের উদ্যােগে অসহায় দুস্থ ও নিম্ন আয়ের রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছেন অত্র সংস্থাটি।

শনিবার ৩ জুন ভার্ড বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় কেরানীগঞ্জ সোনার বাংলা আবাসিক প্রকল্পে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ কালিন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভার্ড বাংলাদেশের উপদেষ্টা কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল ইসলাম (কামু)। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাজ জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান, আশিকুর রহমান (লিটন)। উপস্থিত ছিলেন, তাজ জেনারেল হাসপাতালের ম্যানেজমেন্ট এন্ড মার্কেটিং হেড ফারহানা আপরোজ লিজা, হাসপাতাল ইনচার্জ মনিরুল ইসলাম। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভার্ড বাংলাদেশের চেয়ারম্যান মাহ্ বুব আলম আব্বাসী। ফ্রি মেডিকেল ক্যাম্প টি পরিচালনা করেন ভার্ড বাংলাদেশের মহাসচিব শহিদুল ইসলাম শাহেদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান আলমগীর মন্ডল,

ভার্ড বাংলাদেশের অর্থ সম্পাদক, সাবিরা আক্তার সুমি, সার্বিক তত্বাবধায়ন করেন ভার্ড বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান এম এস রেজা। এসময় উপস্থিত থেকে সার্বিক ভাবে সহযোগিতা করেন ভার্ড বাংলাদেশের ভাইস চেয়ারম্যান আশিক মন্ডল সাংগঠনিক সম্পাদক সোহাগ হাসান, যুগ্ম সম্পাদক রাকিব হাসান, সাংগঠনিক সম্পাদক, রিয়াজ (আপন)। ফ্রী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধনের সময় ভার্ড বাংলাদেশের চেয়ারম্যান মাহবুব আলম আব্বাসী বলেন, ভার্ড বাংলাদেশ সাধারণ মানুষ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ে তাদের পাশে থেকে কাজ করে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষাবৃত্তি, ভূমিহীনদের গৃহ নির্মাণ,বেকরত্ব দূরীকরণে প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্ম সংস্থানের ব্যবস্থা করা ছাড়াও মানবাধিকার সুরক্ষা ও মানবাধিকার উন্নয়নে কাজ করছে ভার্ড বাংলাদেশ। আমাদের এই উদ্যােগ শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ থকবে না সমগ্র বাংলাদেশে প্রতিটা জেলা উপজেলায় এ ধরনের সকল কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি। এসময় ভার্ড বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান এম এস এ রেজা বলেন প্রান্তিক জনগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত জনসাধারণের সকল ধরনের সুযোগ সুবিধা পৌঁছে দিবে ভার্ড বাংলাদেশ সে লক্ষ্য আমরা কাজ করে যাচ্ছি আগামী দিনেও আমাদের সকল কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হাজী ফজলুল হক বলেন ভার্ড বাংলাদেশের এ ধরনের উদ্যোগে আমি মুগ্ধ। এসময় তিনি সকল শ্রেণী পেশার মানুষ কে ভার্ড বাংলাদেশের পাশে থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট