1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 1:02 pm
Title :
নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক

সোনারগাঁ বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

Reporter Name
  • Update Time : Saturday, June 10, 2023,
  • 264 Time View

 

 

শাহারুখ আহমেদ (স্টাফ রিপোর্টার):

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পিরোজপুর ইউনিয়নের প্রতাপেরচর এলাকায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোশারফ হোসেন, সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মো.মোতালেব হোসেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডিআর, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাইজুল ইসলাম সরকার, বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুর রহমান মুন্সি, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজ্বী মোমেন খান, সাফিরউদ্দিন মজনু, আতাউর রহমান, আবদুর রউফ, অ্যাডভোকেট সাদ্দাম হোসেন প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট