1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 1:02 pm
Title :
নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক

মৌলভীবাজারে গাঁজা চাষের অভিযোগে পুলিশের হাতে আটক ১ 

Reporter Name
  • Update Time : Sunday, June 11, 2023,
  • 274 Time View

 

লুৎফর রহমান রানা মৌলভীবাজার জেলা প্রতিনিধি

মৌলভীবাজার সদর থানা পুলিশের অভিযানে গাঁজার গাছসহ ফিরোজ মিয়া (৫৫) নামে একজনকে আটক করা হয়েছে।

 

গতকাল (১০ জুন) দুপুরে মৌলভীবাজার সদর থানাধীন সাধুহাটি এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মৌলভীবাজার সদর থানাধীন ০২ নং মনুমুখ ইউনিয়নের পশ্চিম সাধুহাটি গ্রামের বান্দের বাজারের জনৈক ফিরোজ মিয়ার চায়ের দোকানের পেছনে বিক্রির উদ্দেশ্যে গাজার চাষ করা হয়েছে। এই সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য সদর মডেল থানার এসআই মোঃ মাহবুবুল আলম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালায়।

 

পুলিশ ঘটনাস্থল থেকে দোকান মালিক মোঃ ফিরোজ মিয়াকে আটক করে। পরে ফিরোজ মিয়ার দেখানো মতে চায়ের দোকানের পেছন থেকে একটি গাঁজার গাছ জব্দ করা হয়।

 

আটককৃত ফিরোজ মিয়া বিক্রির উদ্দেশ্যে এই গাঁজা গাছ রোপন করেছে মর্মে স্বীকার করেন। আটককৃত ফিরোজ মিয়া পশ্চিম সাধুহাটি গ্রামের মৃত নসুম উল্লাহর ছেলে।

 

এই ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৮(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট