1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 12:48 pm
Title :
জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ

আবারো অগ্নিবীনা ক্রীড়া ও যুব সংঘের আর্থিক সহায়তা প্রদান

Reporter Name
  • Update Time : Monday, June 12, 2023,
  • 241 Time View

 

শাহারুখ আহমেদ (স্টাফ রিপোর্টার):

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক অসহায় মেয়ের বিয়ের জন্য অগ্নিবীনা ক্রীড়া ও যুব সংঘ ক্লাব আর্থিক সহযোগিতা প্রদান করেছে। (১১ জুন) রোববার বিকেলে সামাজিক সংঘঠন ষোলোআনা কার্যালয়ে এ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। সহযোগিতা প্রদানকালে উপস্থিত ছিলেন, অগ্নিবীনা ক্রীড়া ও যুব সংঘ ক্লাবের সভাপতি সামসুজ্জোহা রাসেল, অগ্নিবীনা ক্রীড়া ও যুব সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক ও ষোলোআনার পরিচালক মশিউর রহমান, দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক ও ষোলোআনার পরিচালক শাহাদাত হোসেন রতন, দৈনিক আজকের দর্পন পত্রিকার সাংবাদিক ও ষোলোআপনার পরিচালক হুমায়ুন কবির, দৈনিক গনতদন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার শাহারুখ আহমেদ, এরশাদ হোসেন অন্য, অগ্নিবীনা ক্রীড়া ও যুব সংঘ ক্লাবের সদস্য ও শিক্ষক মাজহারুল ইসলাম, রিপন চন্দ্র, প্রমুখ।

অগ্নিবীনা ক্রীড়া ও যুব সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, অগ্নিবীনা ক্রীড়া ও যুব সংঘ ক্লাব ক্রীড়া ব্যক্তি তৈরির পাশাপাশি এলাকায় অসহায় দুস্থ ও গরিব মানুষের কল্যাণে কাজ করে থাকে। ক্লাবের সদস্যরা সবাই মিলে প্রতি বছরে দুই ঈদে গরিব দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। করোনা কালীন সময়ে কয়েক বার অসহায়দের মাঝে মাস্ক ও খাদ্য-সামগ্রী বিতরণ করেন। গরীব ও অসহায় গর্ভবতী নারীদের ডেলিভারিতে সিজারের জন্য অর্থ সাহায্য, এ্যাভেন্টিসাইটের অপারেশনসহ দূরারোগ্য রোগীদের অনুদান দেওয়া, ছেলেদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করা হয়। এখানে ক্রীড়া কার্যক্রমের পাশাপাশি সামাজিক কর্মকান্ড পরিচালিত হয়। এ ধারাবাহিকতায় আজ অসহায় এক মেয়ের বিয়ের জন্য তার মায়ের হাতে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।

আর্থিক সহযোগিতা পাওয়া ওই মেয়ের মা জানান, অগ্নিবীনা ক্রীড়া ও যুব সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক ও শিক্ষক মশিউর রহমান আমার পরিবারকে বিভিন্ন সময়ে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এজন্য তার প্রতি আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। এছাড়াও জি.আর স্কুলে পড়াবস্থায় আমার মেয়েকে অগ্নিবীনা নলেজ হোমে বিনামূল্যে পড়ার ব্যবস্থা করে দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট