1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 1:02 pm
Title :
নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক

গফরগাঁওয়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মোহাম্মদ ছালাহ্ উদ্দিন উজ্জ্বল ব্যুরো প্রধান ময়মনসিংহ বিভাগ। 

Reporter Name
  • Update Time : Tuesday, June 13, 2023,
  • 328 Time View

 

 

ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক অনুর্ধ ১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা।

 

আজ সোমবার (১২জুন) বিকাল ৩ ঘটিকায় গফরগাঁও ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রঙিন বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল।

 

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার।

 

যুব ও ত্রুীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় ও গফরগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন রাওনা ইউনিয়ন বনাম নিগুয়ারী ইউনিয়ন ও রসুলপুর ইউনিয়ন বনাম মশাখালী ইউনিয়ন। এতে প্রথম খেলায় নিগুয়ারী ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে রাওনা ইউনিয়ন জয়ী হয়। অপর খেলায় রসুলপুর ইউনিয়নকে ২-১ গোলে হারিয়ে মশাখালী ইউনিয়ন জয়ী হয়েছে।

 

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম ভূঁইয়া সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসিন খন্দকার, গফরগাঁও প্রেস ক্লাবের সভাপতি শফিকুল কাদির, সালটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক ঢালী, লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব,

রাওনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাহাবুল আলম, নিগুয়ারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম মৃধা, রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঈন সরকার, মশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল মনির, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন মনির, পৌর৷ কাউন্সিলর শাহজাহান সাজু, ফয়েজুর রহমান জীবন, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকগন এ সময় উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন শহিদুল ইসলাম বাচ্চু, মিল্টন, মাসুদ ও সুব্রত পাল

প্রমুখ। খেলা ধারাবিবরনীতে ছিলেন রানা ও মাহতাব উদ্দিন সাদেক ।

 

উক্ত টুর্নামেন্টে একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের দল অংশ নিচ্ছে। আগামী ২০ জুন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট