1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 2:25 pm
Title :
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ ।

কাইকারটেক উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪ তলা ভবনের উদ্বোধন করেন এমপি খোকা

Reporter Name
  • Update Time : Wednesday, June 14, 2023,
  • 239 Time View

 

 

 

শাহারুখ আহমেদ (স্টাফ রিপোর্টার):

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল বুধবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাইকারটেক হাবিবউল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪ তলা একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও জাতীয় সেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা।

কাইকারটেক হাবিবউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস ছামাদ মেম্বারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার মো:রেজওয়ান-উল-ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ডাঃ আব্দুল হামিদ, কৃষক লীগের সাবেক সভাপতি আব্দুর রউফ, কামরুল হাসান, জাতীয় পার্টি নেতা মোহাম্মদ আলী, আওয়ামী লীগ নেতা রোমান বাদশা, রবিউল প্রধান, দ্বীন ইসলাম প্রধান, রাজিব প্রধান, মেহেদী হাসান, নাসিম প্রধান, সোনারগাঁ উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, শিপন মেম্বার প্রমূখ।

অনুষ্ঠানে এমপি লিয়াকত হোসেন খোকা বলেন, ‘আজকের শিশুরা আগামীতে নেতৃত্ব দেবে। তাদের দিকে তাকিয়ে রয়েছে দেশ ও জাতি। তিনি বলেন, সোনারগাঁও উপজেলায় প্রায় ১৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণ, শেখ রাসেল মিনি স্টেডিয়াম, মডেল মসজিদ, গুরুত্বপূর্ণ ব্রীজ ও কালবার্টের কাজ সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি এবং আমি জনগণের কাছে দায়বদ্ধ। বিরোধীরা দেশ এবং বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস এবং বীর নিবাসসহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করেছেন। দেশকে উন্নত করতে হলে সবার আগে শিক্ষা ব্যবস্থার উন্নত করতে হবে। সে লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট