1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 2:24 pm
Title :
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ ।

দৃষ্টিকোন চক্ষু হাসপাতালের শাখা নড়াইলে উদ্বোধন

Reporter Name
  • Update Time : Saturday, June 17, 2023,
  • 371 Time View

 

 

 

মোঃ নয়ন শেখ,স্টাফ রিপোর্টারঃ

 

 

‘অন্ধত্ব থেকে মুক্তি আমাদের অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে দৃষ্টিকোন চক্ষু হাসপাতালের ৪র্থ শাখার উদ্বোধন করা হয়েছে নড়াইল সদরে।

 

শুক্রবার (১৬ জুন) সকাল ৯ টায় মহিষখোলা শহীদ মিজান সড়কে অবস্থিত নতুন এই চক্ষু হাসপাতালের ফিতা কেটে উদ্বোধন করেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস।

 

এ উপলক্ষে নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যানের সহধর্মিনী মিনতি বোস,নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

উদ্বোধন উপলক্ষে হাসাপাতালের বিশেষজ্ঞ সার্জন ডা. মো. শাহজাহান সিরাজ রোগীদের সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ফ্রি সেবা প্রদান করেন।

 

হাসপাতালের সত্বাধিকারী নজরুল ইসলাম শামীম জানান, চোখের সমস্যা নিয়ে দেশের আনাচে কানাচে বিভিন্ন সমস্যা নিয়ে ধুঁকছে অসংখ্য হতদরিদ্র ও অসহায় মানুষ। তাদের হাতের নাগালে নেই উন্নত কোন চক্ষু চিকিৎসার সুযোগ। আমরা প্রত্যন্ত অঞ্চলে ক্যাম্পিংয়ের মাধ্যমে এসব রোগীদের দোরগোড়ায় অতি স্বল্পমূল্যে সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।

 

তিনি আরও বলেন, দৃষ্টিকোন চক্ষু হাসপাতাল সুনামের সহিত কয়েক বছর যাবৎ মাদারীপুরের কালকিনি, মুকসুদপুরের বাটিকামারি ও নড়াইলের লোহাগড়াসহ ৩ টি শাখায় সুনামের সাথে চিকিৎসা সেবা প্রদান করে আসছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নড়াইলের বিশিষ্ট সমাজ সেবক শেখ হানিফ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট