1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:17 pm
Title :
সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি ।

সাংবাদিক রাব্বানীর হত্যাকারীদের ফাঁসীর দাবীতে গোপালগঞ্জে বিএমইউজে সহ সকল সাংবাদিকদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : Sunday, June 18, 2023,
  • 512 Time View

 

 

মোঃ মিন্টু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি

 

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার জড়িত সকল সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসীর রায় কার্যকর করার লক্ষ্যে গোপালগঞ্জ জেলা মফস্বল সাংবাদিক ইউনিয়ন ও গোপালগঞ্জের সকল সাংবাদিক সংগঠনের সাংবাদিকগন রবিবার ১৮ই জুন সকাল ১১ টার সময় গোপালগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন করেন। মানব বন্ধনে সারাদেশে সাংবাদিকরে উপর হামলা, মিথ্যা মামলা, ও হত্যার প্রতিবাদে তীব্র নিন্দা এবং সকল সাংবাদিক হত্যার বিচারের জোর দাবী জানান।

গত ১৪ই জুন বুধবার রাত ১০টার সময় কর্মস্থল থেকে বাড়ী ফেরার পথে জামালপুর জেলার বকসীগঞ্জ উপজেলার গোমের চর গ্রামের ৭১ টিভি এর সুনামধন্য সাংবাদিক গোলাম রাব্বানী নাদীমের উপর হামলা চালায় চেয়ারম্যান মাহামুদুল আলম বাবুর সহ তার সন্ত্রাসী বাহিনী । হামলায় গত বুধবার দুপুর ২.৫০ মিনিটে ময়মনসিং মেডিকেল হাসপাতালে তিনি মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সহ তিন সন্তান রেখে যান। সাংবাদিক রাব্বানীর মৃত্যুতে সারা দেশের সাংবাদিক ও সম্পাদকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। সারা দেশে প্রতিবাদের ঝড়ে চেয়ারম্যান বাবু সহ হত্যার সাথে জড়িত কয়েকজন খুনি সন্ত্রাসীদের সরকার আটোক করেন।

মানব বন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক এ.জেড আমিনুজ্জামানি রিপন বলেন, মফস্বল সাংবাদিক জামালপুর জেলার বকসীগঞ্জের ৭১ টিভি এর সাংবাদিক গোলাম রাব্বানী নাদীম এর হত্যার সাথে জড়িত চেয়ারম্যান বাবু সহ তার কয়েকজন সহযোগীদের দ্রুত আটক করার বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে গোপালগঞ্জ জেলা মফস্বল সাংবাদিক ইউনিয়ন ও সকল সাংবাদিক সংগঠনের পক্ষ খেকে অনেক অনেক ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, ভবিষতে কোন অপশক্তি কোন সাংবাদিকদের উপর হামলা ও হত্যা না করতে পারে সেই লক্ষ্যে হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে সর্বচ্চ শাস্তি ফাঁসীর রায় দেওয়ারে আহবান জানান বাংলাদেশ সরকারের কাছে।

মানব বন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি জোবায়ের হোসেন, প্রতিস্ঠাতা সভাপতি গোপালগঞ্জ জেলা রিপোটার্স ক্লাব আরিফুল হক আরিফ (মাই টিভি), সভাপতি জার্নালিস্ট ফেডারেশন আজিজুল রহমান রনি সেলিম রেজা, সহ সভাপতি গোপালগঞ্জ বিএমএসএফ সাজ্জাদ খান সহ-সভাপতি প্রেস ক্লাব, যুগ্ন মহাসচিব শফিকুর রহমানও আহম্মেদ আলী খান সিনিয়র সাংবাদিক দৈনিক খবর। উপস্থিত ছিলেন, সময় টিভির জয়ন্ত শের আলী, চ্যানেল ২৪ এর বাদল সাহা, ফাল্গুনী টিভির মনির মোল্লা, এসএ টেলিভিশরনর আজিজুর রহমান টিপু, এশিয়ান টেলিভিশন ইমরুল কাদির সবুজ, দেশের কন্ঠের পলাশ সিকদার, আলোকিত প্রতিদিন এর শিহাব উদ্দিন , হেমন্ত বিশ্বাস ভোরের পাতা, মোঃ সাজ্জাদ হোসেন দৈনিক দেশ কালের কাগজ, মোঃ মিন্টু শেখ দৈনিক গন তদন্ত, নুর মোহাম্মাদ খান অপরাধ জগত, মনিরা মুন্নী অপরাধ জগত, সাংবাদিক আবীর, অনিক সিকদার সহ গোপালগঞ্জ জেলার সকল সংগঠনের সাংবাদিক বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট