1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 2:27 pm
Title :
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ ।

সোনারগাঁয়ের জামপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

Reporter Name
  • Update Time : Sunday, June 18, 2023,
  • 246 Time View

 

 

 

শাহারুখ আহমেদ (স্টাফ রিপোর্টার):

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের উটমা এলাকার জোরপূর্বক জমি দখলের অভিযোগে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। এ ঘটনায় জমির মালিক ভূক্তভোগী মো. নজরুল ইসলাম গতকাল রোববার সকালে সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরী করেন। এছাড়াও তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে বলে সাধারণ ডায়েরীতে উল্লেখ করা হয়।

সোনারগাঁ থানায় দায়ের করা সাধারণ ডায়েরী থেকে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের উটমা মৌজায় ২০২০ সালে আবুল কাশেমের কাছ থেকে ১২.৪৫ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক হয়ে বিভিন্ন ফলদ গাছ রোপন করে ওই জমি ভোগ দখল করেন। ।

সম্প্রতি ওটমা এলাকায় লিপন চৌধুরীর নেতৃত্বে ১০-১৫জনের একটি দল ওই জমি দখলের জন্য ঘটনাস্থলে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। এক পর্যায়ে দখলকারীরা ভূক্তভোগী মো. নজরুল ইসলামকে প্রাণ নাশের হুমকি দেয়।

অভিযুক্ত লিপন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমি দখলের সঙ্গে আমি জড়িত না। উটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি স্কুলের প্রয়োজনে স্কুল বুঝে নিচ্ছে।

সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরী গ্রহণ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট