1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 11:03 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

জাপা’র কার্যালয় ভাংচুরের ঘটনায় মামলা

Reporter Name
  • Update Time : Sunday, June 18, 2023,
  • 454 Time View

 

 

শাহারুখ আহমেদ (স্টাফ রিপোর্টার):

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী বাজার বটতলা এলাকায় ইউনিয়ন জাতীয় পার্টির কার্যালয় ভাংচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার সকালে বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আমিন বাদি হয়ে সোনারগাঁ থানায় এ মামলা দায়ের করেন। এর আগে শুক্রবার রাত ১০টার দিকে গরুর হাটের ইজারা নিয়ে ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন ও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আমিনের মধ্যে তর্ক বিতর্কের জের ধরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এসময় জাপা কার্যালয়ের চেয়ার টেবিলসহ আসবাবপত্র ভাংচুর করে হামলাকারীরা।

জানা যায়, উপজেলার বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আমিন ও একই ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আলমগীর হোসেনের মধ্যে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাগেরপাড়া এলাকায় আমিন মেম্বারের বালুর মাঠে গরুর হাট ইজারাকে কেন্দ্র করে দু’জনের মধ্যে তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্কের জের ধরে রাত ১০টার দিকে বিএনপি নেতা আলমগীর হোসেনে নেতৃত্বে জাইদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মুজিবুল্লাহ, আক্কাস আলী, সাইফুল ইসলাম, স্বপন মিয়া, সালাউদ্দিনসহ ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্র লাঠিসোটা, রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, ছেনা, হকিস্টিক নিয়ে জাপা কার্যালয়ে হামলা করে। হামলায় জাপা কার্যালয়ের চেয়ার টেবিলসহ আসবাবপত্র ভাংচুর করে তারা।

বারদী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আমিন জানান, কোরবানীর গরুর হাটের ইজারা নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে আলমগীরের নেতৃত্বে ৩০-৩৫ জন এসে জাতীয় পার্টির কার্যালয় ভাংচুর করে।

অভিযুক্ত আলগীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গরুর হাট নিয়ে আমাদের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে। তবে অফিস ভাংচুরের বিষয়টি সত্য নয়। মিথ্যা অভিযোগে আমাকে ফাঁসানোর জন্য এ মামলা দিয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, জাপা কার্যালয়ে ভাংচুরের অভিযোগে মামলা গ্রহন করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট