1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 2:26 pm
Title :
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ ।

আদালতে এসে তিন তালা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা পুলিশ সদস্য 

Reporter Name
  • Update Time : Sunday, June 18, 2023,
  • 255 Time View

আদালতে এসে তিন তালা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা পুলিশ সদস্য

 

এস এম আক্কাস আলী (আকাশ) সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

 

রোববার (১৮ জুন) দুপুরে সিরাজগঞ্জের জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে ঘটনাটি ঘটে।

 

 

আহত পুলিশ কনস্টেবল আব্দুর রাজ্জাক কাজিপুর উপজেলার কুনকুনিয়া গ্রামের মোখলেসুর রহমানের ছেলে।

 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের পেশকার মো. রাসেল জানান, ২০২২ সালের (১ মার্চ) তিথি আক্তার বন্যা বাদী হয়ে তার স্বামী পুলিশ কনস্টেবল আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মামলা করেন। আজ সেই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আদালতের বিচারক জেলা ও দায়রা জজ বেগম সালমা খাতুন উভয় পক্ষের আইনজীবীকে বলে মামলাটি আপস মীমাংসার চেষ্টা করেন। প্রথম পর্যায়ে আব্দুর রাজ্জাক রনি সংসার করার জন্য রাজি হন। পরে তিনি বলেন, সংসার করবেন না। এসময় বিচারক আইনজীবীদের সঙ্গে কথা বলে আপস মীমাংসা জন্য ৩০ মিনিট সময় দেন। পরে ফের ডাকা হলে আসামি বলেন, ‘আমি সংসার করবো না। আমাকে জেল দেন, ফাঁসি দেন।’ এ কথা শুনে আবারও মীমাংসা জন্য সময় দেন বিচারক। তৃতীয়বার যখন ডাকা হয়, তখন ওই পুলিশ সদস্য তিন তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এসময় সেখানে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।

 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের (ভারপ্রাপ্ত পিপি) অ্যাডভোকেট জাহিদা সুলতানা বিথি বলেন, বিচারক আপস মীমাংসার কথা বলেন। মামলার বাদী তিথি আক্তার বন্যা রাজি হলেও আসামি রাজি হননি। এক পর্যায়ে তিনি এজলাস থেকে বেরিয়ে বারান্দা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন।

 

 

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক. ডা. রোকন উদ্দিন বলেন, আহত অবস্থায় হাসপাতালে আনা হলে দ্রুত ওই ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন। আহত ওই ব্যক্তি বড় কোনো আঘাত পাননি। দুই এক দিনের মধ্যেই বাড়িতে চলে যেতে পারবেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট