1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 3:46 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

সিরাজগঞ্জে জেলা যুবলীগের আহবায়ক কমিটির উদ্যোগে শান্তি সমাবেশে

Reporter Name
  • Update Time : Monday, June 19, 2023,
  • 316 Time View

সিরাজগঞ্জ জেলা যুবলীগের নবগঠিত আহবায়ক কমিটির উদ্যোগে শান্তি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে শহরের আব্দুর রউফ পাতা পৌর মুক্ত মঞ্চে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

নবগঠিত জেলা যুবলীগের আহবায়ক রাশেদ ইউসুফ জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড. কে.এম হোসেন আলী হাসান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার খান লিটন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য্য, সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, এ্যাড. বিমল কুমার দাস, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী, সদর থানা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আব্দুল হাকিম, ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেলিম আহমেদ ও যুবলীগের যুগ্ম আহবায়ক সঞ্জয় সাহা প্রমুখ।

 

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশে শান্তি বিরাজ করে। আর বিএনপি-জামায়াত ক্ষমতা থাকলে দেশে জঙ্গী-সন্ত্রাস বেড়ে যায়। বিএনপির সমালোচনা করে বক্তারা বলেন, বিএনপি দেশে সন্ত্রাস-নৈরাজ্যসহ বিশৃংখলা সৃষ্টির জন্যই সিরাজগঞ্জের সমাবেশ থেকে প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদান করেছে। শেখ হাসিনার কিছু হলে যুবলীগ ঘরে বসে থাকবে না। যুবলীগ সবসময় ঐক্যবদ্ধ থেকেছে। এখনো ঐক্যবদ্ধ রয়েছে। আগামী নির্বাচনে যুবলীগ ঐক্যবদ্ধ থেকে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র প্রতিহত করে চতুর্থবারের মতো জনগনের সমর্থন নিয়ে আওয়ামীলীগকে ক্ষমতা আনতে মাঠ পর্যায়ে কাজ করবে। সমাবেশ শেষে নবগঠিত ৪১ সদস্য বিশিস্ট যুবলীগের আহবায়ক কমিটি পরিচয় করিয়ে দেয়া হয়। এর আগে ১৩ জুন জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট