1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 4:01 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

গাজীপুরের কাশিমপুরে বাবা হত্যার ঘটনায় গ্রেফতার ২ 

Reporter Name
  • Update Time : Tuesday, June 20, 2023,
  • 250 Time View

 

স্টাফ রিপোর্টারঃ

 

গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকায় মাদকাসক্ত ছেলের পিটুনিতে মারা গেছেন ওসমান গণি নামের এক (বাবা) ব্যক্তি। সোমবার (১৯ জুন) রাতে মারা যান তিনি। পরে মঙ্গলবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ওই দিন বিকেলে অভিযুক্ত দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

 

নিহত ওসমান গনি (৭০), গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ হাবিব মার্কেট এলাকার বাসিন্দা। লাঠির আঘাতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। তার চোখে রক্ত জমাট বেধেছিল ও চোখের পাশের হাড় ভেঙে গিয়েছিল বলে চিকিৎসকের বরাত দিয়ে জানায় পুলিশ।

 

এলাকাবাসী, নিহতের স্বজন ও পুলিশ জানায়, ওসমান গনির ছোট ছেলে শরিফুল ইসলাম (৩০) বেশ কিছুদিন ধরে মাদক সেবন করছেন। মাদক সেবনের টাকা না পেয়ে বিভিন্ন সময় তার বড় ভাই শফিকুল ও বাবাসহ পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া-বিবাদ করতেন। এমনকি টাকা না পেয়ে তিনি ঘরের ফ্রিজ, আইপিএস, টিভিসহ বিভিন্ন আসবাবপত্র পরিবারের সদস্যদের অজান্তে বিক্রি করে দেন।

 

রোববার (১৮ জুন) আবারো তার বাবার কাছে কিছু টাকা দাবি করেন। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানান বাবা ওসমান গনি। পরে ওইদিন রাত পৌনে ১১টার দিকে সারদাগঞ্জ রাইসমিলের পাশে হাবিব মার্কেটের সামনে বসে শরিফুল ইসলাম বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ওসমান গনি তার কাছে জানতে চান ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র কেন তিনি বিক্রি করে দিয়েছেন। এনিয়ে বাবা ও ছেলের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় মাদকাসক্ত ছেলে শরিফুল ও অপর ছেলে মাহবুব আলম লাঠি দিয়ে বাবাকে এলোপাথাড়ি মারপিট করেন।

 

এ সময় আশপাশের লোকজনের তাকে উদ্ধার করে গাজীপুর শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করেন। পরে সোমবার রাতে বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। বাড়িতে আনার পর রাত দুইটার দিকে তার মৃত্যু হয়। সকালে তার মৃত্যুর খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

 

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, নিহতের আরেক ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে তার অপর দুই ভাইকে আসামি করে কাশিমপুর থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত দুই ছেলেকে অদ্য মঙ্গলবার বিকেলে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট