1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 11:03 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

অভয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত ১৩ জন আটক।

Reporter Name
  • Update Time : Wednesday, June 21, 2023,
  • 545 Time View

মোঃ কামাল হোসেন,অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগর থানা পুলিশের বিশেষ অভিযানে, ওয়ারেন্ট ভুক্ত ১৩জন আসামি গ্রেফতার করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ১৩ জন আসামি আদালতের বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানা ভুক্ত। গতকাল মঙ্গলবার রাতে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ এর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত আসামিরা হল, উপজেলার বুইকরা(ড্রাইভারপাড়া) গ্রামের মৃত- হেদায়েত বেপারীর ছেলে শুকুর আলী(২০), রানাগাতী গ্রামের ফেরদৌস ফারাজীর ছেলে হোসেন ফারাজী, বুইকরা(ড্রাইভারপাড়া) গ্রামের মৃত- মাওলা বক্স এর ছেলে মহাসিন বক্স, একই গ্রামের রইস খাঁর ছেলে বাবু খাঁ ওরফে কানা বাবু, বুইকরা গরুহাট এলাকার সিরাজের ছেলে রতন, বুইকরা (বৌ- বাজার) গ্রামের কেরামত দপ্তরীর ছেলে ইমন দপ্তরী, পাথালিয়া হরিশপুর গ্রামের মোঃ তমিজ উদ্দিনের ছেলে মোঃ হাসান আলী ওরফে রনি, নওয়াপাড়া বৌ-বাজার এলাকার জামশেদ আলী সরদারের ছেলে জামাল হোসেন(২৮), বর্ণী গ্রামের মোঃ সুরাফ শেখের ছেলে আসিফ শেখ, গোপিনাথপুর গ্রামের লতিফ খাঁর ছেল মোঃ মকবুল খাঁ(৪২), বর্ণী গ্রামের ফরমুজ বিশ্বাসের ছেলে আনোয়ার বিশ্বাস(৩৫), কোটা উত্তরপাড়া গ্রামের মৃত- ইসাহাক সরদারের ছেলে আকরাম সরদার, বাগদাহ পশ্চিমপাড়া গ্রামের মৃত-খোদা বক্স বিশ্বাসের ছেলে মোঃ আতিয়ার বিশ্বাস(৫৫)। এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন, বিশেষ অভিযানের মাধ্যমে ১৩জন ওয়ারেন্ট ভুক্ত আসামিদের গ্রেফতার করে বুধবার (২১জুন) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে, এরকম অভিযান সব সময় চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট