1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 4:00 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় ট্রাক চাপায় এক বিজিবি সদস্যের মৃত্যু, আহত ৬

Reporter Name
  • Update Time : Thursday, June 22, 2023,
  • 300 Time View

 

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় ট্রাক চাপায় এক বিজিবি সদস্য মারা গেছেন। এঘটনায় আরও ৬ বিজিবি সদস্য আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (২২ জুন) ভোর ছয়টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকার বিকে বাড়ি সংযোগ সড়কে এ দূর্ঘটনা ঘটে।

 

নিহত বিজিবি সদস্য শাহিদুর রহমান (৩৮), সাতক্ষীরা জেলার তালা থানার শাহাজাদপুর (খেশরা) গ্রামের দেলবর ফকিরের ছেলে।

 

এঘটনায় নায়েক মোঃ জহির (৭৪৭৩৩), নায়েক শেখ রিয়াজুল (৭৪১৭৩), ল্যান্স নায়েক মোহাম্মদ আকাশ (৮৪২১৭), ল্যান্স নায়েক ফয়সাল (৭৯৫৬৫), ল্যান্স নায়েক মেহেদী (৮১২০১), সিপাহী সংগ্রাম (৯৭৯২৭) আহত হয়। আহত বিজিবি সদস্যদের রাজেন্দ্রপুর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টায় গাজীপুরের হোতাপাড়ায় কর্মরত বিজিবি সদস্যরা পিটি করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে রাজেন্দ্রপুর ফায়ারিং রেঞ্জে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম্প ট্রাক (চট্টোমেট্টো-শ-১১-৩৩০৩) নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবি সদস্যদের চাপা দেয়। এতে ৬৩ বিজিবি, হোতাপাড়ায় গাজীপুরে কর্মরত নায়েক সাহিদুর রহমান (৭১৮৫০) নিহতসহ ৬জন বিজিবি সদস্য আহত হয়। আহত বিজিবি সদস্যদের রাজেন্দ্রপুর সিএমএইচ-এ চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত বিজিবি সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এঘটনায় চালক নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার নোয়াপাড়া গ্রামের আহমেদ আলীর ছেলে মোহাম্মদ ইয়াসিন (৩০) ও সহকারী আলীকে ট্রাকসহ আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট