1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

রামগড় ৪৩ বিজিবি কর্তৃক ভারতীয় ফেন্সিডিল আটক

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ২৬৬ বার পড়া হয়েছে

 

মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ

 

চট্রগ্রাম জেলার ভুজপুর থানার ফেনি নদীরকুল এলাকা হতে রামগড় ৪৩বিজিবি কর্তৃক ভারতীয় ফেন্সিডিল আটক করা হয়।

শনিবার ২৪ জুন দিবাগত রাত ০৩.১৫ ঘটিকায় রামগড় ৪৩ বিজিবির অন্তর্গত নলুয়াটিলা বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ মোবারক হোসেনের নেতৃত্বে একটি টহল দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে মালিকবিহীন ৭৩ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করা হয়।বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। আটককৃত ভারতীয় ফেন্সিডিল ভুজপুর থানায় জিডি এন্ট্রি করে পরবর্তীতে ধবংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়।

রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম,পিএসসি,জি+ জানান, সীমান্তে কোন ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না, মাদক চোরাচালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট