1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 5:29 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

চিতলমারীতে ট্রাকের ধাক্কায় বালু ভর্তি ট্রলি উল্টে চালক নিহত

Reporter Name
  • Update Time : Sunday, June 25, 2023,
  • 257 Time View

 

মো:সৌরভ শেখ,স্টাফ রিপোর্টারঃ

 

 

বাগেরহাটের চিতলমারীতে ট্রাকের ধাক্কায় বালু ভর্তি ট্রলি উল্টে ইজাজ শেখ (২১) নামে এক ট্রলি চালক নিহত হয়েছে। নিহত ট্রলি চালক ইজাজ শেখ চিতলমারী উপজেলার কুনিয়া গ্রামের মোঃ আফজাল শেখের ছেলে। রবিবার দুপুর ২টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের আলহেরা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

 

চিতলমারী থানা অফিসার ইনচার্জ এ এইচ এম কামরুজ্জামান খান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়নের আলহেরা মসজিদের সামনে ইট বোঝাই ট্রাকটি বালু বোঝাই ট্রলিকে ধাক্কা দিলে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খালের ভিতর পড়ে উল্টে ট্রলি চালক ইজাজ শেখ পানির নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় অভিযুক্ত ট্রাক চালক মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রামের কেরামত মোল্লার ছেলে হারুন অর রশিদকে (২৭) আটক ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট