1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 6:53 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

গোবিন্দগঞ্জে অপহরণের পর হত্যা, একজনের যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : Sunday, June 25, 2023,
  • 257 Time View

রেজুয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নুরুন্নবী ( ৭) নামে শিশুকে অপহরণের পর হত্যার দায়ে রতন (২৪) নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছে আদালত। এসময় অপর দুই আসামিকে বেকসুর খালাস দেয়া হয়।

 

রবিবার (২৫ জুন) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহমান এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৮ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫ টার গোবিন্দগঞ্জ উপজেলার সোনারপাড়া গ্রামের ফুল মিয়ার ছেলে নুরনবীকে একই উপজেলার রাখালবুরুজ গ্রামের ভোলা মিয়া তার ছেলে রতন মিয়া এবং তার স্ত্রী লতিমন বেগম অপহরণ করেন। পরে মোবাইল ফোনে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন।

 

নুরুন্নবীর বাবা ফুল মিয়া মুক্তিপণ না দিয়ে থানায় মামলা করলে দুইদিন পরে রাখালবুরুজ গ্রামের করতোয়া নদী থেকে শিশু নুরুন্নবীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই মামলার দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় দেন ওই বিচারক। রায়ে অপর দুই আসামি ভোলা মিয়া ও তার স্ত্রী লতিমন বেগমকে বেকসুর খালাস দেয়া হয়। সাজাপ্রাপ্ত আসামী রতন মিয়া জামিন পেয়ে পলাতক আছেন।

 

এ তথ্য নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ পিপি অ্যাডভোকেট মহিবুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট